সংগৃহীত
জাতীয়

ঢাকায় ১২ লাখ পশু কোরবানি

নিজস্ব প্রতিবেদক : ত্যাগের মহিমায় উদযাপিত হলো পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজের পরপরেই রাজধানীসহ সারাদেশে শুরু হয় পশু কোরবানি। এদিন রাজধানী ঢাকায় কোরবানি হয় ১২ লাখ পশু।

আরও পড়ুন : সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান

সোমবার (১৭ জুন) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে এবার সারাদেশে কোরবানির পশুর চাহিদা ছিল ১ কোটি ৭ লাখ। সেখানে গরু-ছাগলসহ কোরবানির জন্য পশু প্রস্তুত ছিল প্রায় ১ কোটি ৩০ লাখ। যদিও ঢাকায় পশু কোরবানির আসল সংখ্যা নিয়ে কোনো তথ্য জানা যায়নি। তবে সিটি করপোরেশনের ধারণা এ ঈদে প্রায় ১২ লাখ পশু কোরবানি হবে ঢাকায়। তাদের ধারণা জবাই করা পশু এবং কোরবানির হাট মিলিয়ে বর্জ্য তৈরি হয়েছে প্রায় ২২ হাজার টন।

এসব বর্জ্য দ্রুত সময়ে অপসারণে রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

আরও পড়ুন : ঈদ শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

দুপুরে থেকেই কোরবানির পশুর বর্জ্য অপসারণে মাঠে নামেন সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে দুই সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

দ্রুত ও নির্ধারিত সময়েই বর্জ্য অপসারণে হটলাইন খোলা আছে এবং বর্জ্য অপসারণের জন্য প্লাস্টিক ও পলিব্যাগ সরবরাহ করেছে দুই সিটি কর্তৃপক্ষ। রাত ৮টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা