সংগৃহিত ছবি
জাতীয়

রাজধানীতে বিস্ফোরণ, নিহত বেড়ে ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর একটি বাসার রান্নাঘরে বিস্ফোরণে দগ্ধ ফুতু আক্তার (১৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় শিশুসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ জনে।

আরও পড়ুন: ফের ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, ভাটারা থেকে নারী ও শিশুসহ ৪ জন আমাদের এখানে এসেছিল। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফুতু নামে এক নারী। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এই ঘটনায় বুধবার দিবাগত রাতে আয়ান নামে তিন বছরের এক শিশু মারা যায়। বর্তমানে রকসি আক্তার ও আব্দুল মান্নান দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্নে চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবনের নিচতলার রান্নাঘরে এই দুর্ঘটনা ঘটে। পরে তাদের দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা