সংগৃহীত ছবি
জাতীয়

চাঁদ দেখে ২ দিনের ট্রেনের আসন বিক্রি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদের দিন বাদে পরের ২ দিনের ট্রেনের আসন বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

আরও পড়ুন: বাংলাদেশ তামাকমুক্ত হবে

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে ১৮ ও ১৯ জুনের ট্রেনের আসন বিক্রি করা হবে। ঈদে অগ্রিম ও ফেরত যাত্রার আসন শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ ১ বার করে টিকিট কিনতে পারবেন এবং প্রতিক্ষেত্রে সর্বাধিক ৪টি আসন কিনতে করতে পারবেন। একজন যাত্রীর সর্বোচ্চ ৪টি আসন কেনার ক্ষেত্রে সহযাত্রীদের নাম ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে। ঈদে অগ্রীম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।

আরও পড়ুন: বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার

রেলওয়ের মহাপরিচালক জানান, ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রার সুবিধার্থে ১০ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একইসঙ্গে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের ডে-অফ (সাপ্তাহিক ছুটি) বাতিল করা হয়েছে। ১২ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব ট্রেনের কোনও ডে-অফ থাকবে না। ঈদের পর যথারীতি সাপ্তাহিক ডে-অফ কার্যকর থাকবে। এছাড়া ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা