সংগৃহীত ছবি
জাতীয়

বছরের শেষে তৃতীয় টার্মিনাল চালু

নিজস্ব প্রদিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বছরের শেষে বা আগামী বছরের শুরুতে চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

আরও পড়ুন : আমি অবাধ তথ্যপ্রবাহ ও স্বচ্ছতায় বিশ্বাসী

বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ১২টার দিকে তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ ৯৭ শতাংশ শেষ হয়েছে। বাকি অংশ দ্রুত শেষ করার কাজ চলছে। চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে তৃতীয় টার্মিনাল চালু হবে।

আরও পড়ুন : রাস্তাঘাট পুনর্গঠনে কাজ করছে সরকার

তিনি বলেন, আমাদের এয়ারপোর্ট অনেক আধুনিক। উন্নত বিশ্বের অন্যান্য দেশ থেকেও অনেক উন্নত। তবে সব বিমানবন্দরে লাগেজ হ্যান্ডেলিংস সব থেকে বড় চ্যালেঞ্জ। যাত্রীরা ভাবে বিমান থেকে নামার পরপরই লাগেজ হাতে পাবে। এটা বিশ্বের কোনো দেশে এটা হয় না। অন্তত ২০ থেকে ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়।

মুহাম্মদ ফারুক খান বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছে তৃতীয় টার্মিনাল গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ জাপানকে দিয়ে করাবো। তবে জাপান এখনো আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয়নি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে তারা গ্রাউন্ড হ্যান্ডেলিং করবে।

আরও পড়ুন : কলাপাড়ার পথে প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় সক্ষমতা বাড়াতে এরই মধ্যে দ্বিতীয় রানওয়ে করার পরিকল্পনা চলছে। দ্বিতীয় রানওয়ে নির্মাণে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। বিমানবন্দরের আশপাশে ভবন হয়ে গেছে। তারপরও কীভাবে দ্বিতীয় রানওয়ে করা যায় তা নিয়ে ভাবছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কামরুল হাস...

বাড়িতে ঝুলে ছিল মুদি দোকানির অর্ধগলিত মরদেহ

নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে মো.হানিফ ওরফে সুম...

কুষ্টিয়ায় রাতের আলোয় ফুটবল টুর্নামেন্ট

কুষ্টিয়ার মিরপুরে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের...

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভোলার লালমোহন উপজেলায় শিমগাছ রোপণ নিয়ে বাগ্বিতণ্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা