সংগৃহীত ছবি
জাতীয়

সৌদি গেলেন ৩৪৭৪১ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক : পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৩৪ হাজার ৭৪১ জন হজযাত্রী। মোট ৮৭টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান।

আরও পড়ুন : উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে

বুধবার (২২ মে) রাত আড়াইটার দিকে হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা যায়।

বুলেটিনে বলা হয়, এ পর্যন্ত মোট ৮৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৯টি, সৌদি এয়ারলাইন্সের ২৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।

আরও পড়ুন : ট্রাক উল্টে প্রাণ গেল ২ শ্রমিকের

হজ ফ্লাইট শুরু হওয়ার পর গতকাল মধ্যরাত পর্যন্ত ৮৪ হাজার ২৪ জন হজযাত্রীর ভিসা ইস্যু হয়েছে।

এদিকে পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি বছর তৃতীয় বাংলাদেশি হিসেবে মো. লুৎফর রহমান (৬৫) নামে এক বৃদ্বের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মে) তিনি মক্কায় মারা যান। এ নিয়ে হজ করতে গিয়ে মোট ৩ জন হাজী মারা গেছে। এর মধ্যে মক্কায় দুইজন এবং মদিনায় একজন মারা গেছেন।

আরও পড়ুন : বিমানের তীব্র ঝাঁকুনিতে নিহত ১

প্রসঙ্গত, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে আগামী ১০ জুন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা