সংগৃহীত
জাতীয়

ঘূর্ণিঝড়ের সবশেষ তথ্য

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে চলমান তাপপ্রবাহ ক্ষানিকটা কমে এসেছে। আগামী ২-১ দিনের মধ্যে তা আরও কমতে পারে। এর পরে সারাদেশে বৃষ্টির দাপট থাকবে। এই সময়ের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় শীতল লাভায় নিহত ৬৭

আবহাওয়া অধিদপ্তর জানান, বঙ্গোপসাগরের লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে এর নাম হবে ‘রেমাল’। তবে চলতি মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির শনিবার (১৮ মে) বিকেলে জানায়, মে ও জুন মাসে বঙ্গোপসাগরে সাধারণত ঘূর্ণিঝড় তৈরি হয়ে থাকে। এই ধারাবাহিকতায় (২০ মে) পরবর্তী সময়ে একটি লঘুচাপ তৈরি হতে পারে এবং আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: তাপপ্রবাহ প্রশমিত হতে পারে

তিনি আরও জানান, ঘূর্ণিঝড়টি সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত এর গতিবিধি ও প্রভাব সম্পর্কে আগাম কিছু বলা যাবে না। আবহাওয়া অধিদপ্তর সার্বক্ষণিক নজর রাখছে।

আরেক আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই লঘুচাপটি এখনও সৃষ্টি হয়নি। তাই এখনই ঘূর্ণিঝড়ের কথা বলতে পারি না। তবে আমরা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা