সংগৃহীত
জাতীয়

বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ওয়ারীতে বাথরুমে বালতির পানিতে ডুবে আমেনা আক্তার (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮) দুপুর ১২টায় বনগ্রাম রোডের ১টি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধতে প্রস্তুত হামাস

মৃৃত শিশু ফেনী জেলার শিলুয়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে। তিনি বর্তমানে পরিবারের সাথে ওয়ারী এলাকার বনগ্রাম রোডের আশরাফ গার্ডেনের ২য় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতো। ২ বোন ও ১ ভাইয়ের মাঝে আমেনা সবার ছোট।

শিশুর মা খোদেজা আক্তার জানান, ঘটনার সময় আমি নাস্তা বানাচ্ছিলাম। তখন সবার অগোচরে কখন যে আমেনা খেলতে খেলতে বাথরুমের পানিতে পড়ে যায় তা নিজেও জানি না। আমি নাস্তা বানানো শেষে আমেনাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকি। ১ পর্যায়ে দেখি বাথরুমের বালতির পানিতে উপুড় হয়ে পড়ে আছে আমেনা। তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসকরা জানান আমার মেয়েটি আর বেঁচে নেই।

আরও পড়ুন: প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ইন্দোনেশিয়া

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শিশুটির লাশ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টির জন্য অবগত করেছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা