ছবি: সংগৃহীত
জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বিনয় কোয়াত্রার সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা।

আরও পড়ুন: টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (৯ মে) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর সূচি চূড়ান্ত করতে ২ দিনের সফরে বুধবার (৮ মে) সন্ধ্যায় বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) এ টি এম রোকেবুল ইসলাম ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

আরও পড়ুন: সৌদি গেলেন ৪১৩ জন হজযাত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক এক্স বার্তায় বলা হয়, ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বুধবার সন্ধ্যায় ঢাকা এসেছেন। গত ২০ এপ্রিল তার ঢাকায় আসার কথা থাকলেও অনিবার্য কারণে তার পূর্বনির্ধারিত সে সফর স্থগিত করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে তার আসন্ন দিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন ভারতীয় পররাষ্ট্র সচিব। ঢাকা সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র সচিব মাসুদ মোমেনের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

আরও পড়ুন: উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

সূত্র জানায়, আগামী জুলাই মাসে শেখ হাসিনা ভারত সফরে যেতে পারেন। চলতি বছরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর এটাই হবে তার প্রথম ভারত সফর।

সফরকালে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদানসহ দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়গুলো প্রাধান্য পাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা