সংগৃহীত
জাতীয়

ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে হেমায়েত (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ঘোষণার পাঠক ঘোষক হতে পারে না

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে কোনাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মাহবুব বলেন, আমরা দুজনেই ওই ভবনে শ্রমিকের কাজ করি। কোনাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে নির্মাণাধীন ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় বিদ্যুতের পাইপের কাজ দেখতে গিয়ে অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেমায়েত নিচে পড়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই। তার গ্রামের বাড়ি কোথায় তা জানি না। তবে তার পরিবারের সদস্যদের মোবাইল ফোনে খবর দিয়েছি, তারা ঢাকা মেডিকেলের পথে বলে জানিয়েছে।

আরও পড়ুন : শনিবারের ছুটি বাতিল হতে পারে

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এসএম/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা