সৌর ঝড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে বেতার যোগাযোগ
বিজ্ঞান

সৌর ঝড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে বেতার যোগাযোগ

সান নিউজ ডেস্ক:

মহাকাশে দেখা মিলল ভয়ঙ্কর `সৌর কলঙ্কের। বিজ্ঞানের ভাষায় যার নাম এআর২৭৭০। "সোলার ফ্লেয়ার" অর্থাৎ একাধিক সূর্যের লেলিহান শিখা আগেই দেখা গিয়েছে। কিন্তু বড়সড় কোনও অঘটন ঘটাতে পারে ওই সৌর কলঙ্ক।

পঞ্চাশ হাজার কিলোমিটার ব্যাসের এই সৌর কলঙ্কের দরুন সৌর ঝড়ের সম্মুখীন হতে পারে পৃথিবীকে। ক্ষতিগ্রস্ত হতে পারে বেতার পদ্ধতি, প্রভাব পড়তে পারে জিপিএসে, লন্ডভন্ড হয়ে যেতে পারে বৈদ্যুতিক গ্রিড থেকে উপগ্রহ।

কী এই সৌর কলঙ্ক?

সৌর কলঙ্ক হলো সূর্যের বুকে থাকা অন্ধকার অংশ। যা সূর্যের অন্যান্য অংশ থেকে শীতল। এর মধ্যে থাকে ইলেকট্রিক চার্জ যুক্ত গ্যাস, যেখান থেকে সৃষ্টি হয় চৌম্বকীয় তরঙ্গ। এবং এই বিষয়গুলো নির্ধারিত হয় সৌর চক্রের মাধ্যমে।

সোলার ফ্লেয়ার কী?

সৌর কলঙ্কে চৌম্বক তরঙ্গের পরিবর্তনের ফলে তৈরি হয় সোলার ফ্লেয়ার যেখান থেকে দানা বাঁধতে পারে ভয়ঙ্কর বিস্ফোরণ। যা তছনছ করে দিতে পারে পৃথিবীর বেতার পদ্ধতি। সোলার ফ্লেয়ারের শক্তি হিরোসিমা, নাগাসাকি বিস্ফোরণের "লিটল বয়ের" এক ট্রিলিয়ন গুণ বেশি হতে পারে।

কীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে পৃথিবী?

যদি সৌর কলঙ্কটি অধিক মাত্রায় শক্তি ছাড়ে তাহলে সোলার ফ্লেয়ার এবং সৌর ঝড় উভয়ই সৃষ্টি হবে। যে অবস্থাকে বলা হয় "করোনাল মাস ইজেকশন।" যার প্রভাব পড়বে পৃথিবীতে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা