বিজ্ঞান

যেভাবে সুরক্ষিত থাকবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

সান নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে বাঁচানোর জন্য রয়েছে নানা ফিচার। এছাড়াও ব্যাকআপেও এনক্রিপশন আনছে জনপ্রিয় মেসেজিং সার্ভিসটি। সম্প্রতি সুরক্ষার জন্য আরও একটি নতুন ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ।

এবার থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব লিঙ্ক করতে ফেস আনলক অথবা ফিঙ্গারপ্রিন্ট আনলক প্রয়োজন হবে। এর ফলে আর কেউ আপনার হোয়াটসঅ্যাপ সহজেই হ্যাক করতে পারবেন না।

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে বাঁচতে কী কী করবেন?

ডিসঅ্যাপিয়ারিং মেসেজ
সম্প্রতি এই ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এর ফলে আপনার পাঠানো যে কোন মেসেজ ৭ দিন পরে নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। কীভাবে অন করবেন এই ফিচার?

প্রত্যেক কনট্যাক্টের জন্য আলাদা ভাবে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচার এনেবেল করতে হবে।

স্টেপ ১। হোয়াটসঅ্যাপ ওপেন করুন।

স্টেপ ২। যে কনট্যাক্টে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ এনেবেল করবেন সেটি সিলেক্ট করুন।

স্টেপ ৩। ডান দিকে উপরে তিন ডট মেনু সিলেক্ট করুন।

স্টেপ ৪। ভিউ কনট্যাক্ট সিলেক্ট করুন।

স্টেপ ৫। এবার ডিসঅ্যাপিয়ারিং মেসেজ সিলেক্ট করে তা এনেবেল করে দিন।

টু স্টেপ ভেরিফিকেশন

এর মাধ্যমে সুরক্ষার অতিরিক্ত স্তর যোগ করা যাবে। যে কোন সময় লগ ইন করতে হলে পৃথক পিন দিতে হবে। ফলে আপনার সিম কার্ড চুরি হলেও পিন না জানলে লগ ইন করা যাবে না। ছয় ডিজিটের এই পিন সেট করবেন কীভাবে? দেখে নিন।

স্টেপ ১। হোয়াটসঅ্যাপ ওপেন করুন

স্টেপ ২। হোয়াটসঅ্যাপ সেটিংসে যান।

স্টেপ ৩। এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করে টু স্টেপ ভেরিফিকেশন এনেবেল করে দিন।

স্টেপ ৪। এখানে ৬ ডিজিট পিন দিয়ে কনফার্ম করে দিন।

এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস আইডি দিয়ে আইফোন ও অ্যানড্রয়েড গ্রাহকরা অতিরিক্ত স্তর বসাতে পারবেন। এর ফলে প্রত্যেকবার হোয়াটসঅ্যাপ ওপেন করার সময় ফেস আইডি অথবা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে আনলক করতে হবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা