সংগৃহীত
প্রবাস

নাইট ক্লাব থেকে ৫ বাংলাদেশি আটক

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার মালাক্কা প্রদেশে ইমিগ্রেশন পুলিশ একটি নাইট ক্লাবে অভিযান চালিয়ে ৫ বাংলাদেশিসহ ৪৫ অভিবাসীকে আটক করেছে।

আরও পড়ুন: কানাডায় বাংলাদেশি ছাত্রী নিহত

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে প্রদেশটির বন্দর হিলির তামান মেলাকা রায়ার নাইট ক্লাবে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য সান ডেইলির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন অনুসারে, নাইট ক্লাবে আটকদের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং সবাই নারী। এই ১৫ নারী ও ৫ বাংলাদেশি ঐ নাইট ক্লাবের কর্মচারী। একই সময়ে অন্য প্রদেশের কয়েকটি ক্লাবে অভিযান চালানো হয়। কাগজপত্র চেক করে আরও ২৫ জনকে আটক করা হয়। আটকদের সবার বয়স ২৫-৪০ বছরের মধ্যে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, আটক হওয়া অভিবাসীর কারো কাছেই বৈধ কোনো কাগজপত্র নেই।

আরও পড়ুন: লিবিয়ায় বন্যায় ৬ বাংলাদেশির মৃত্যু

পুলিশের বিবৃতিতে বলা হয়, আটক হওয়া বিদেশি নারীদের নাইট ক্লাবে গ্রাহকদের আকৃষ্ট করার জন্য রাখা হয়েছিল। তারা ক্লাবে আসা পুরুষদের মনোরঞ্জন করে প্রতি রাতে জনপ্রতি ২০০ থেকে ১ হাজার রিঙ্গিত (মালয়েশিয়ার মুদ্রা) আদায় করে আসছিলেন।

পুলিশ জানিয়েছে, অনেকেই ওয়ার্ক পারমিট বা পারমিট পাসের শর্ত লঙ্ঘন করে ভিজিট ভিসায় মালয়েশিয়ায় প্রবেশ করেছে। এরপর তারা প্রোস্টিটিউশন ও বডি ম্যাসেজের মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। সমাজে অপরাধ প্রবণতার মাত্র বৃদ্ধি পাচ্ছে। এ কারণেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা