ছবি : সংগৃহিত
প্রবাস

বোয়ালমারীতে প্রবাসী কবি মাহমুদ রেজার মতবিনিময়

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে সুইডেন প্রবাসী কবি মাহমুদ রেজা স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

আরও পড়ুন : পাবনায় পিকআপ -অটো সংঘর্ষে নিহত ২

সোমবার (২০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় পৌর সদরের চৌরাস্তায় অবস্থিত একটি ভবনে এই মতবিনিময় করেন।

বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হাসান ফিরোজের সভাপতিত্বে এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক কামরুল সিকদার।

কবি মাহমুদ রেজা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, 'আমি দেশকে ভালোবাসি। দেশকে নিয়ে অনেক লিখতে চাই। বাংলা ভাষায় আমার লেখা দেশের আনাচে কানাচে মানুষের কাছে পৌঁছে যাক- এটাই চাই।'

আরও পড়ুন : কেশবপুরে দু’শিক্ষার্থীকে উদ্যোক্তা করতে সহায়তা

কবি মাহমুদ রেজা আরো বলেন, 'দীর্ঘদিন অভিবাসী হয়ে শৈশব-কৈশোরের গ্রামীণ স্মৃতি জীবনের প্রতি পদে পদে তাড়িয়ে বেড়ায় মনের অজান্তে। তাই এই কবিতা লেখা।'

মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের প্রত্যাশার সম্পাদক লিটু সিকদার, পাক্ষিক নজীর বাংলার সম্পাদক সাইফুল্লাহ নজীর মামুন, ঢাকা টাইমস প্রতিনিধি কবি আমীর চারু, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর অপু, বাংলা টিভি প্রতিনিধি সুমন খান, যমুনা টিভি প্রতিনিধি মহব্বত চৌধুরী, সকালের সময় প্রতিনিধি জাকির হোসেন, ভোরের ডাক প্রতিনিধি এ কে এম রেজাউল করিম, খবরপত্র প্রতিনিধি হাসান মাহমুদ মিলু, খোলা কাগজ প্রতিনিধি আল মামুন রনি, অর্থনীতি প্রতিনিধি সনত চক্রবর্তী, জবাবদিহি প্রতিনিধি মুকুল কুমার বোস প্রমুখ।

আরও পড়ুন : সাভারে আত্মহত্যার চেষ্টা ব্যর্থ

কবি মাহমুদ রেজা ১৯৬০ সালে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বাইখির গ্রামে জন্মগ্রহণ করেন। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়। (৬৩) উপজেলার চতুল ইউনিয়নের চতুল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৩য় শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন। এরপর বাবা সাইদুর রহমানের চাকরির সুবাদে খুলনা চলে যান। সেখান থেকে প্রাথমিকের পাঠ শেষ করে আবার বোয়ালমারী ফিরে আসেন। এরপর বোয়ালমারী জর্জ একাডেমি থেকে ১৯৭৪ সালে এসএসসি পাস করেন।

পরবর্তীতে ডিপ্লোমা পাস করে ট্রান্সপোর্টসহ বিভিন্ন ব্যবসা ও চাকরি করেন। পরবর্তীতে সুযোগ পেয়ে ১৯৮৯ সালে সুইডেন চলে যান। সেখানে ইলেকট্রনিক্সেরর উপর লেখাপড়া করেন। বর্তমানে প্রবাসী কর্মজীবনে মাহমুদ রেজা লেজার প্রকৌশলী। থাকেন সুইডেনের গোথেনবার্গ শহরে।

আরও পড়ুন : কেশবপুরে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র প্রেস ব্রিফিং

২০০৭ সাল থেকে 'পেন্সিল'নামের একটি ফেসবুক পেজে লেখালেখি শুরু। এ পর্যন্ত কবি মাহমুদ রেজার ৫টি কবিতার বই প্রকাশিত হয়েছে।

২০১৯ সালে প্রথম বই প্রকাশিত হয়। ১ম প্রকাশিত বই- ছড়ার মেলা (২০১৯)। এরপর পর্যায়ক্রমে মন মুকুরের ভেলা (২০২০), হৃদয়ের নৈবেদ্য (২০২১), ঝরাপাতার নিস্বন (২০২২) এবং নৈঋতের সম্ভার (২০২৩) নামে কবিতার বই প্রকাশিত হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা