ছবি-সংগৃহীত
প্রবাস

ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

সান নিউজ ডেস্ক: মালদ্বীপে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। নিহতের নাম মো. শরিফ উদ্দিন (২৬)।

আরও পড়ুন: আমিরাতে বাংলাদেশির মৃত্যু

শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শরিফ উদ্দিন কিশোরগঞ্জ সদর উপজেলার পাটধা গ্রামের মো. রমিজ উদ্দিনের দ্বিতীয় সন্তান।

বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী জসীম উদ্দীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার মালদ্বীপের স্থানীয় সময় বিকেল ৪টায় পাঁচতলা থেকে নিচে পড়ে যান। তাকে উদ্ধার করে প্রথমে আইজিএমএইচ হাসপাতালে নেওয়া হয়।

অবস্থার অবনতি হলে আইসিইউতে হস্তান্তর করা হয়। শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: অভিবাসী শ্রমিকদের সঙ্গে দেখা করবে নেদারল্যান্ডস

বর্তমানে নিহতের মরদেহ মালদ্বীপের রাজধানী মালে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।তার মৃত্যুতে বাংলাদেশ দূতাবাসসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটি গভীর শোক প্রকাশ করেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

বিয়ের দাওয়াত না পাওয়ায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার কাণ্ড

মাদারীপুর সদর উপজেলায় ভাগ্নির বিয়েতে দাওয়াত না দেও...

পাকিস্তানে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট, মানুষের ভোগান্তি চরমে

প্রতিবেশী দেশ ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দেওয়ার পর...

বৃদ্ধকে গুলি করলো কালো পোশাক ও হেলমেট পরা দুর্বৃত্তরা

নোয়াখালীর সোনাইমুড়ীতে কালো পোশাক ও হেলমেট পরে এসে চায়ের দোকানে বসে থাকা জামাল...

নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কামরুল হাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা