সিঙ্গাপুর
প্রবাস

সিঙ্গাপুরে বাড়িভাড়া সর্বোচ্চ, দুর্ভোগে প্রবাসীরা

আন্তর্জাতিক ডেস্ক: গত ছয় বছরের মধ্যে সিঙ্গাপুরে বাড়িভাড়া পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে। চাহিদা বেশি থাকায় এই ভাড়া আরও বাড়তে পারে। এতে চরম দুর্ভোগে পড়েছে দেশটিতে থাকা বিভিন্ন দেশের প্রবাসীরা।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ২০২১ সালের জীবনযাত্রার র‌্যাংকিং অনুযায়ী, সিঙ্গাপুর বিশ্বের দ্বিতীয়-সর্বোচ্চ ব্যয়বহুল শহর। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দ্য বিজনেস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এশিয়ার অর্থনীতির অন্যতম কেন্দ্রস্থল হলো সিঙ্গাপুর। দেশটির অর্থনৈতিক উন্নয়নে রয়েছে প্রবাসীদের অসামান্য অবদান। কিন্তু রেকর্ড পরিমাণ বাড়িভাড়া বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সেখানে বসবাসরত প্রবাসীরা। সম্প্রতি দেশটিতে মুদ্রাস্ফীতির চাপও বাড়ছে।

করোনা মহামারির কারণে দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। কমেছে নির্মাণ শ্রমিকে সংখ্যা। এতে বিলম্বিত হচ্ছে অ্যাপার্টমেন্ট তৈরির কাজ।

জানা গেছে, অল্পবয়সী সিঙ্গাপুরবাসীরা দূর থেকে কাজ করার জন্য আরও জায়গার সন্ধানে পরিবারের বাড়ি থেকে বেরিয়ে আসছেন। অন্যদিকে বিদেশ থেকে ফিরে আসা বাড়ির মালিকরা তাদের ফ্ল্যাট ফিরিয়ে নিচ্ছেন। অর্থাৎ ভাড়াটিয়াদের নামিয়ে দিয়ে নিজেরাই থাকছেন। আর তাতেই দেশটিতে ফ্ল্যাটের চাহিদা বেড়েছে।

বাড়িভাড়া বাড়ার বিষয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংকও সতর্ক করেছে। ২০২১ সালের প্রথম নয় মাসে বাড়ি বেড়ে দাঁড়ায় সাত দশমিক এক শতাংশে। সিঙ্গাপুরের মুদ্রা কর্তৃপক্ষ এই মাসে তাদের আর্থিক স্থিতিশীলতা পর্যালোচনায় এ তথ্য জানায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা