প্রবাস

করোনা: বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ যুক্তরাজ্যে

সান নিউজ ডেস্ক: সম্প্রতি মহামারি করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ, পাকিস্তান, কেনিয়া এবং ফিলিপাইনকে লাল তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য। এর ফলে এসব দেশের নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ হয়ে গেল। আগামী ৯ই এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। খবর বিবিসির।

৯ এপ্রিলের আগের ১০ দিনে যেসব যাত্রী এই দেশগুলো থেকে যাত্রা শুরু করেছে কিংবা ট্রানজিট করেছে তাদেরও যুক্তরাজ্যে ঢুকতে দেয়া হবে না। শুক্রবার ব্রিটিশ সরকারের পরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞায় এই দেশগুলোকে যুক্ত করার ফলে যুক্তরাজ্যের লাল তালিকাভুক্ত দেশের সংখ্যা এখন ৩৯ এ দাঁড়াল। ভ্যাকসিন-প্রতিরোধী ভাইরাসের কোনো ধরন যেন যুক্তরাজ্যে প্রবেশ করতে না পারে সেজন্যই এই পদক্ষেপ নেয়া নিয়েছে দেশটি।

বিবৃতিতে বলা হয়, ‘সরকার এটি বারবার পরিষ্কার করে করেছে যে, ভাইরাসের সংক্রামণ নিয়ন্ত্রণে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেয়া হবে এবং জনস্বাস্থ্য রক্ষায় এই গন্তব্যগুলি লাল তালিকায় যুক্ত করা হলো।’

এসব দেশ থেকে কেউ যুক্তরাজ্যে এলে তাকে প্রবেশ করতে দেয়া হবে না। তবে কোনো ব্রিটিশ নাগরিক এই দেশগুলো থেকে যুক্তরাজ্যে প্রবেশ করলে তাকে অবশ্যই হোটেলে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

ব্রিটিশ মন্ত্রীরা ফ্রান্স ও জার্মানির মতো ইউরোপীয় দেশগুলোকে এই তালিকায় অন্তর্ভুক্ত করতে রাজি হননি। এসব দেশে বর্তমানে করোনার তৃতীয় ঢেউ চলছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা