রাজনীতি

ঐক্যবদ্ধ আন্দোলনে দাবি আদায় সম্ভব

নিজস্ব প্রতিবেদক : সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করতে সক্ষম হবো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন : বিএনপি নৈরাজ্যের ষড়যন্ত্র করছে

সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘যিনি গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি সংগ্রাম করেছেন, সেই দেশনেত্রী খালেদা জিয়া আজকে অত্যন্ত অসুস্থ, এই শাসকগোষ্ঠীর প্রতিহিংসায় তিনি বিনা চিকিৎসায় মুমূর্ষু অবস্থায় আছেন।’

আরও পড়ুন : আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলব

তিনি বলেন, ‘বিএনপির অনেক নেতাকে নির্বাচনের আগে সাজা দেওয়া হচ্ছে যাতে তারা নির্বাচনে অংশ নিতে না পারে। তাদের একটাই লক্ষ্য, এখানে বিরোধী কেউ যাতে নির্বাচনে অংশ নিতে না পারে। এছাড়া তাদের উদ্দেশ্য হলো এমন একটা অবস্থা তৈরি করা যাতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় যেতে পারে।’

ফখরুল বলেন, ‘আমাদের তরুণ-যুবক ও সংসদ সদস্য ছিলেন এমন ৭০০ জনকে গুম করে ফেলা হয়েছে। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা চলছে।’

আরও পড়ুন : আ’লীগের দখলে থাকবে রাজপথ

তিনি আরও বলেন, ‘ইন্দো-প্যাসিফিকের প্রাণকেন্দ্র বাংলাদেশ। ঐতিহাসিকভাবে বাংলাদেশ ইন্দো-প্যাসিফিকের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি বঙ্গোপসাগরের মুখে অবস্থিত। স্থলপথে বিশ্বের দুটি মহাশক্তি এবং নেপাল, ভুটান ও মিয়ানমারের সঙ্গে এর ভৌগোলিক নৈকট্য দেশটিকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূ-কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে।’

সেমিনারে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ অনেকে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা