রাজনীতি

তথ্যমন্ত্রীর অভিযোগ বানোয়াট

ঠাকুরগাঁও প্রতিনিধি : পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলার বিষয়ে তথ্যমন্ত্রীর বক্তব্য বানোয়াট দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তথ্যমন্ত্রী যে অভিযোগ নিয়ে আমাদের দুইজন নেতার বিরুদ্ধে বলেছেন সেটি মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। রুমিন ও হারুনের তেমন কোন ফেসবুক আইডি নেই। ফেক আইডি খুলে এসব অপপ্রচার চালানো হয়েছে। তাছাড়া আওয়ামী লীগের তো এটি নতুন কোন কিছু নয়, ঘটনা ঘটাবে তারা আর দোষ দিবে আমাদের উপর এটাই তারা করে থাকে।

আরও পড়ুন: নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন

সোমবার (১৩ মার্চ) সকালে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে বিএনপির বর্ধিত সভায় এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এই সরকার গোয়েন্দা বাহিনীকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে যতো রকমের অপপ্রচার চালানো যায় সেটা করে যাচ্ছে। পঞ্চগড়ের এই ঘটনার সঙ্গে এই সরকার সরাসরি জড়িত। এর দায়ভার সরকারকেই নিতে হবে। কিন্তু উল্টো সেখানে আমাদের যেসব নেতা সেখানে আছেন তাদের নামে মামলা দিয়ে তাদের গ্রেফতার করা হচ্ছে।

আরও পড়ুন: সাবেক স্পিকার জমির উদ্দিনকে জরিমানা

সরকার পরিকল্পিত ভাবে জনগনের দৃষ্টি প্রভাবিত করার জন্য পঞ্চগড়ের এই ধরনের ঘটনা ঘটিয়েছে দাবি বলে ফখরুল বলেন, যখন দেশের সকল জনগন তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলনে নেমেছে ঠিক তখনি সরকারের লোকেরা জনগনের দৃষ্টি অন্য দিকে নিয়ে যাবার জন্য এমন সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব কাজ করে যাচ্ছে।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান সহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা