ছবি: সংগৃহীত
রাজনীতি
যুব মহিলা লীগের

সভাপতি ডেইজী, সম্পাদক লিলি

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: দুঃশাসন নাকি উন্নয়ন, একটি বেছে নিন

আগের কমিটির সহ-সভাপতি আলেয়া সারোয়ার ডেইজীকে করা হয়েছে সভাপতি, আর সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা লিলি হয়েছেন সাধারণ সম্পাদক। আজ (বৃহস্পতিবার) দুপুরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: মেট্রোরেলের উদ্বোধন ২৮ ডিসেম্বর

২০০২ সালের ৬ জুলাই গঠিত হয় যুব মহিলা লীগ। সে সময় নাজমা আক্তারকে আহ্বায়ক ও অপু উকিলকে যুগ্ম আহ্বায়ক করে ১০১ সদস্যের কমিটি করা হয়। সংগঠনটির প্রথম সম্মেলন হয় ২০০৪ সালে। এতে নাজমা আক্তারকে সভাপতি ও অপু উকিলকে সাধারণ সম্পাদক করা হয়। তিন বছর পর পর সম্মেলনের গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা থাকলেও ১৩ বছর পর হয় দ্বিতীয় সম্মেলন। ২০১৭ সালের ১৭ মার্চ যুব মহিলা লীগের সর্বশেষ সম্মেলনে ফের নাজমা আক্তার ও অপু উকিলই নেতৃত্বে আসেন।

এছাড়া সম্মেলন থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুব মহিলা লীগের কমিটিও ঘোষণা করা হয়। মহানগর উত্তরের সভাপতি হয়েছেন তাহেরা খাতুন, সাধারণ সম্পাদক হয়েছেন শামীমা রহমান। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন ফারজানা ইয়াসমিন আর সাধারণ সম্পাদক পদে এসেছেন নিলুফা রহমান।

আরও পড়ুন: টিকার চতুর্থ ডোজ ২০ ডিসেম্বর

প্রতিষ্ঠার ২০ বছর পর এবার ভিন্ন নেতৃত্ব পেল সংগঠনটি।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা