রাজনীতি

বাসরঘরে নেতা, থানায় মামলা হলো হামলার

নিজস্ব প্রতিবেদক:

যশোর: যশোরের চৌগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সাধারণ সম্পাদক শামীম রেজার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে তার পরিবার। রাজনৈতিক প্রতিপক্ষ তাকে হয়রানি করতে এই মিথ্যা মামলা দিয়েছে বলে দাবি তাদের।

আজ শনিবার (১৮ জুলাই) প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শামীম রেজার বাবা চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ইউপি সদস্য আওরঙ্গজেব চুন্নু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত ১০ জুলাই উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনের ওপর হামলা করে তার রাজনৈতিক প্রতিপক্ষ। ঘটনার দিন শামীম রেজার বিয়ের আনুষ্ঠানিকতা ছিল। রাতে বাসর ঘরে বসে তিনি জানতে পারেন, তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। অথচ এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। কারণ, ওই দিন তার বিয়ে ছিল। মূলত রাজনৈতিক প্রতিপক্ষ তাকে হয়রানি করতে এই মামলা দিয়েছে।’

আওরঙ্গজেব চুন্নু বলেন, ‘প্রতিপক্ষ গত বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে শামীম রেজার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন নানা তথ্য সরবরাহ করেছে। আমরা তাদের এই অপতৎপরতার নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের কাছে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা