রাজনীতি

সময় চেয়ে ইসিতে আ. লীগের চিঠি

নিউজ ডেস্ক:

রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইনের ওপর মতামতের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচন কমিশনের (ইসি) কাছে একমাস সময় বাড়ানোর আবেদন করেছে। মঙ্গলবার (৭ জুলাই) দলের পক্ষ থেকে দেওয়া দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত চিঠিতে এ আবেদন করা হয়েছে।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান এ তথ্য জানিয়েছেন।

চিঠিতে বলা হয়, 'ইসির নির্বাচন সংশ্লিষ্ট যেসব আইন রয়েছে তার মৌলিক বিষয়াবলী অক্ষুণ্ন রেখে ইংরেজির পরিবর্তে বাংলা ভাষায় প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। এসব আইনের খসড়ার ওপরে মতামত দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে। রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইনের ওপর মতামতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের দলের অভ্যন্তরে বিভিন্ন পর্যায়ে আলাপ-আলোচনার প্রয়োজন রয়েছে। এজন্য এই প্যানডেমিক পরিস্থিতিতে ১৫ দিন সময় যথেষ্ঠ নয়। তাই এই আইনের খসড়ার ওপর মতামতের জন্য আরও একমাস সময় বৃদ্ধির প্রয়োজন।'

সায়েম খান বলেন, তারা মেইলে ইসিতে এ চিঠি পাঠিয়েছেন। ইসি থেকে এ চিঠির প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি ভালো হলে দলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল গিয়ে এ বিষয়ে মতামত দেবে। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে দলের বিজ্ঞ নেতারা আলাপ-আলোচনার ভিত্তিতে আমরা যথাযোগ্য প্রতিনিধি দলের মাধ্যমে মতামত দেবে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা