রাজনীতি

টিকা নিয়ে জ্বরে ভুগছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের টিকা নেয়ার পর জ্বরে ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (২১ জুলাই) রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেন।

ফখরুল বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) কোভিড-১৯ থেকে মুক্ত হওয়ার পর এখন মোটামুটি ভালো আছেন। কিন্তু ১৯ জুলাই টিকা নেয়ার পর সামান্য জ্বর এসেছে। তাই অ্যাডভান্স চিকিৎসার জন্য ডাক্তার পরামর্শ দিয়েছে।’

খালেদা জিয়ার বরাত দিয়ে তিনি বলেন, ‘দেশবাসীর কাছ থেকে তিনি দোয়া চেয়েছেন এবং ঈদের দিনে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তাছাড়া করোনার এই পরিস্থিতিতে যেন সকলেই স্বাস্থ্যবিধি মোতাবেক চলেন এই আহ্বান জানিয়েছেন।’

মির্জা ফখরুলসহ বিএনপির স্থায়ী কমিটির ৬ সদস্য গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে যান। এক বছর পর ঈদের দিনে দলীয় চেয়ারপাসন খালেদা জিয়ার সঙ্গে দেখা হলো বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা