রাজনীতি

সৈয়দ আশরাফুল ইসলামের জীবন ও কর্ম রাজনীতিবিদদের জন্য অনুকরণীয়: ওবায়দুল কাদের

সৈয়দ আশরাফুল ইসলামের জীবন ও কর্ম রাজনীতিবিদদের জন্য অনুকরণীয়। নিজ দলের সাবেক সাধারণ সম্পাদক সম্পর্কে এ কথা বলন আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বনানী কবরস্থানে তার কবরে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সৈয়দ আশরাফ বাংলাদেশের রাজনীতির জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য সন্তান। ১৯৭৫-পরবর্তী সময়ে তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। পরবর্তীতের তিনি সফলতার সঙ্গে দুবার দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

নতুন প্রজন্মকে সৈয়দ আশরাফ থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। বলেন, নতুন প্রজন্মের সবাই সৈয়দ আশরাফুল ইসলামের বিনম্র নম্রতা, সততা, তার বিনয় ভবিষ্যৎ রাজনীতিকের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে একজন পারফেক্টম্যান ছিলেন তিনি। তার থেকে আমাদের সবারই শিক্ষা নেয়ার আছে। আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন সৈয়দ আশরাফের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এ সময় সৈয়দ আশরাফুল ইসলামের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তার বোন কিশোরগঞ্জ-১ সংসদীয় আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

এক দাবি পূরণ, বাকি দুই দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শি...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা