ছবি : সংগৃহিত
মতামত

একজন প্রবাসীর জীবন

বি. খন্দকার: আজকে খুশির ঈদ অর্থাৎ পবিত্র ঈদুল আজহা অথচ আমাদের কারোরই মুখে হাসি নেই। গাড়ির ভিতরে আমার সুটকেস আর বুটের মধ্যে আত্মীয়দের জন্য কোরবানির গোশত। গন্তব্য এয়ারপোর্ট।

আরও পড়ুন: শিক্ষকের কাজ জ্ঞান ছড়ানো, ঘৃণা নয়

ড্রাইভার আমাকে এয়ারপোর্টে নামিয়ে তারপর আত্মীয়দের বাসায় গোশত দিতে যাবে। পেটের তাগিদে ও পরিবারের জন্য আজ রাতের ফ্লাইটেই আমাকে প্রবাসে ফিরে যেতে হচ্ছে।

পেছনে কোলে থেকে জোর করে ফেলে আসা দুধের বাচ্চার আর্তনাদ আর স্ত্রীর চোখে পানি এখন চোখের সামনে ভাসছে। নিজেকে সামলাবো নাকি পরিবারকে বুঝাবো বুঝে উঠতে পারছিনা।

আরও পড়ুন: "সুশিক্ষা ও চাকরি"

প্রচন্ড কষ্ট এবং মানসিক যন্ত্রণায় প্রাইভেটকারের ভেতরের এসির বাতাসটাও খুব ভারী লাগছে, বুকটা চেপে ধরে আছে। নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে।

বাবা ছাড়া প্রথম কোরবানির ঈদ, সকাল থেকেই খারাপ লাগছিলো, বারবার বাবার কথা মনে পড়ছিলো। আত্মীয়স্বজন কারো সাথে দেখা করাতো দূরের কথা ফোনে কথা বলারও সুযোগ পেলাম না।

আরও পড়ুন: “আমি একজন সাধারণ প্রবাসী”

আজ সারাদিনের মধ্যে ৫ মিনিটের জন্যও আমার ছোট বাচ্চাকে একবারও কোলে তুলে নিতে পারিনি।

আমাদের দাম্পত্য জীবনের প্রথম ঈদুল আজহা অথচ একসাথে একটা ফ্যামিলি ফটো তোলারও সুযোগ এবং সময় পাইনি। শুধু টাকার পেছনে ছুটতে গিয়ে আজ নিজের পরিবারকেও কাঁদাচ্ছি।

আরও পড়ুন: রূপ আর রান দেখিয়ে দুনিয়া চলেনা

বাস্তবতা অনেক কঠিন। কিছু পাওয়ার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়।

হে আল্লাহ আমার পরিবারকে আপনার কাছে দিয়ে গেলাম আপনি তাদেরকে সর্বদা বিপদ মুক্ত রাখবেন। ঈদ মোবারাক।

আরও পড়ুন: আমাদের ঐতিহ্য “ বানিয়ারা”

লেখক:

প্রতিষ্ঠাতা ও সভাপতি

ইউনাইটেড গ্লোরি অব বাংলাদেশ (ইউজিবি)

Kh.badhon

https://ugbbd.org/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

নোয়াখালীর সদর উপজেলায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক আবুধাবি প্রবাসীর বাড়িতে দুর্ধ...

ইনডোর প্লান্টঃ শখ থেকে উদ্যোক্তা, মাসে আয় ২ লাখ! 

করোনাকালে গাছের সাথে সখ্যতা। কোভিড আক্রান্ত হয়ে যখন সবাইকে ছাড়া একা থাকতে হয়ে...

মুন্সীগঞ্জে প্রয়াত উপমন্ত্রী আব্দুল হাই  স্মরণে দোয়া মাহফিল 

মুন্সীগঞ্জে সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা