মতামত

ফখরুলরা ক্ষমতায় গেলে খুনিরা আবারও ফিরে পাবে খেতাব 

ফজলুল বারী

জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর খুনিদের নাম দেওয়া হয় জাতির সূর্য সন্তান! মুশতাক, জিয়া, এরশাদ, খালেদা জিয়া তাদের এই সূর্য সন্তানদের চাকরি দিয়ে লালন-পালন করেছে বিদেশি দূতাবাসে। এখন টেলিভিশনের বিশিষ্ট বক্তা শমসের মোবিন চৌধুরী ডলারের বস্তাসহ তাদের সঙ্গে বিদেশে যান।

এরশাদ আমলে এই খুনিরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেন। ফ্রিডম পার্টি নামে দল গঠন করেন। মিল্লাত নামের দৈনিক পত্রিকা বের করে চালান। অবজারভার ভবনের সামনের গলিতে মিল্লাতের অফিসে ছিলো দূর্গেরমতো নিরাপত্তা! সেই মিল্লাতের সাংবাদিকরাও পরে বিএনপি জামায়াতের সাংবাদিকদের সঙ্গে মিশে যান।

খালেদা জিয়া ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচনে খুনি রশীদকে বিরোধীদলের নেতা বানান। খুনি ফারুক সেই নির্বাচনে অংশ নেননি। খালেদার ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের দিন আওয়ামী লীগ গণকারফিউ ঘোষণা করলে সারাদেশ অচল হয়ে পড়ে। এমন হরতাল বহুদিন বাংলাদেশ দেখেনি।

ফারুকের ঘনিষ্ঠ সাংবাদিক ছিলেন হারুনুর রশীদ। ছোটখাটো গড়ন। গণকারফিউয়ের মধ্যে তার অটোতে আমাকে খুনি ফারুকের বাসায় নিয়ে যান। সেনানিবাসের শেষপ্রান্তে তার বাড়িটা এমন জায়গায় ছিলো, কেউ ধাওয়া দিলে বিমানবন্দর সড়ক দিয়ে যাতে পালাতে পারেন। ঘরের মধ্যে বসে একটার পর একটা সিগারেট খাচ্ছিলেন খুনি ফারুক। কথাবার্তায় তার ভাবখানা ছিল যে সে কিছুই ভয় পায় না। আসলে যে ভয় পায়, সে-ই এ ধরনের ভাব দেখায়।

খুনি ফারুক সেই আড্ডায় নতুন একটি তথ্য দেন। তা হলো এরশাদ এক পর্যায়ে এক বিধবাকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু ট্র্যাডিশনাল আর্মি এটা মেনে নেবে না, এ জন্য তারা এতে রাজি হয় নি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসায় খুনি রশীদরা বিদেশে পালিয়ে যান। কিন্তু ঘাড়মোটা খুনি ফারুক যান নি।

খুনি ফারুকের ধারনা ছিলো আওয়ামী লীগ ইনডেনিটি অধ্যাদেশ বাতিল করতে পারবে না। তাদের বিচারও করতে পারবে না। তাছাড়া জিয়া-এরশাদ আমলে এমন একটি ধারনা প্রচার করা হয় যে বঙ্গবন্ধু হত্যার বিচার করা মানে সেনাবাহিনীর গায়ে হাত দেয়া!

আরেক গল্প বলা হতো! তা হলো, সামরিক অভ্যুত্থান সফল হলে বিচার হয় না! ব্যর্থ হলে বিচার হয়! জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এদের বিবেচনায় ছিলো একটি সফল সামরিক অভ্যুত্থান! এদের রাজনীতির ধারক-বাহক মির্জা ফখরুলগং, যারা এখন সকাল-সন্ধ্যা দেশের মানুষকে গণতন্ত্র শেখায়! মোটকথা জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বেনিফেশিয়ারি জিয়া-এরশাদ-খালেদা যখনই সুযোগ পেয়েছেন, তখনই খুনিদের সেবা করেছেন।

বঙ্গবন্ধু বেঁচে থাকলে এদের কেউ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হবার সুযোগ পেতো না। সর্বশেষ ২০০১ সালে ক্ষমতায় এসে খালেদা জিয়া এই বিচার আটকে দেন। এর মাশুল তিনি এখন দুনিয়াতেই পাচ্ছেন। কারণ, যে বঙ্গবন্ধু তার সংসার রক্ষা করেছেন, তার সঙ্গে তিনি বেঈমানি করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ একটি তথ্য বলেছেন, তাঁর এক বক্তৃতায়। তা হলো--২১ আগষ্টের গ্রেনেড হামলার সময় সরকারি আতিথেয়তায় খুনি ডালিমরা ঢাকায় ছিলো। আর আমি তখন লিখেছিলাম, গ্রেনেড হামলার নকশা সাজিয়ে তারেক রহমান কক্সবাজারে চলে যান। গণমাধ্যমে তখন দুইতিনদিন নিখোঁজ ছিলেন তারেক। তার রাজনৈতিক অভিষেক উপলক্ষে চ্যানেল আইতে বিশাল এক ইন্টারভিউ প্রচার করা হয়। তেজগাঁওতে এখন চ্যানেল আইর যে অফিস, এর জমি বিএনপি আমলে প্রাপ্ত।

আজ টিভি'র স্ক্রলে দেখছিলাম খুনি ডালিম, নূর, রাশেদ, মোসলেহ উদ্দিনের খেতাবসহ নানাকিছু বাতিল হচ্ছে। এরসঙ্গে একটু যুক্ত করি। এদের অপরাজনীতির ধারক বাহক মির্জা ফখরুলগং কোন দিন ক্ষমতায় ফিরতে পারলে খুনিদের সব খেতাব পুনর্বহাল করবে। কারণ, এই খুনিরাই তাদের রাজনৈতিক মঞ্চ-গদি সব দিয়েছে।

লেখক: অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা