সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

অচিন্ত্যকুমার সেনগুপ্ত’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ সোমবার (২৯ জানুয়ারি) ১৫ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রজব ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: হাজী শরীয়তুল্লাহ’র প্রয়াণ

ঘটনাবলী :

১৫২৮ – মোঘল সম্রাট বাবরের চান্দেরি দুর্গ দখল।

১৫৯৫ - শেকসপিয়ারের ‘রোমিও ও জুলিয়েট’ প্রথম মঞ্চস্থ হয় বলে ধারণা করা হয়।

১৬১৩ - গ্যালিলিও প্রথম নেপচুন গ্রহ অবলোকন করেন।

১৬৭৬ - দ্বিতীয় ফিওদর রাশিয়ার জার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

১৭৮০ - জেমস আগাস্টাস হিকির সম্পাদনায় প্রথম ভারতীয় ইংরেজি সাপ্তাহিক ‘বেঙ্গল গেজেট’ আত্মপ্রকাশ করে।

১৮২০ – সম্রাট চতুর্থ জর্জের ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ।

১৮৪৫ - এডগার পো-র ‘র‌্যাভেন’ প্রথম প্রকাশিত হয়।

১৮৪৮ - সিসিলিতে নতুন সংবিধান গৃহীত হয়।

১৮৬১ - ক্যানসাস আমেরিকার অঙ্গরাজ্য হিসেবে চিহ্নিত হয়।

১৯১৬ - প্যারিসে প্রথম জার্মানরা জেপেলিন থেকে বোমাবর্ষণ করে।

১৯১৯ - ব্রিটিশ ভারতে ‘সন্ত্রাসমূলক বৈপ্লবিক অপরাধ আইন’ নামে দমননীতি চালু হয়।

১৯২১ – হোসেন বিন আলী শরীফ মক্কার পুত্র বাদশাহ প্রথম ফয়সলকে ইংরেজরা ইরাকের বাদশাহ হিসেবে মনোনীত করে।

১৯৩৮ - রামকৃষ্ণ মিশনের শাখা কেন্দ্র হিসাবে কলকাতায় রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার প্রতিষ্ঠিত হয়।

১৯৭৯ – চীনের উপ-প্রধানমন্ত্রী দেন জিয়াও পিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার একটি চুক্তি স্বাক্ষর করেন এবং এই যুক্তির মাধ্যমে চীনের প্রতি যুক্তরাষ্ট্রের কয়েক দশকের বৈরিতার অবসান ঘটে।

১৯৮৯ - হাঙ্গেরি দক্ষিণ কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

১৯৯২ – ভারত-ইসরাইল কূটনৈতিক সম্পর্ক স্থাপন।

১৯৯৬ - ভেনিসের লা ফেনিস অপেরা হাউস আগুনে পুড়ে যায়।

১৯৯৬ - ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশত কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।

২০০১ - ইন্দোনেশিয়ায় হাজার হাজার ছাত্র বিক্ষোভ করে প্রেসিডেন্ট আবদুর রহমান ওয়াহিদের পদত্যাগের দাবিতে।

আরও পড়ুন: শাহ এ এম এস কিবরিয়া’র প্রয়াণ

জন্মদিন :

১৮৪৩ - উইলিয়াম ম্যাকিন্‌লি, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫তম রাষ্ট্রপতি।

১৮৬০ - আন্তন পাভলোভিচ চেখভ, রুশ চিকিৎসক, ছোটগল্পকার এবং নাট্যকার।

১৮৬৬ - ১৯১৫ সালে নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক রোম্যাঁ রোলাঁ।

১৮৯০ - ড. সুশীল কুমার দে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষক।

১৮৯৬ - ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা হিন্দুযোগী ও সন্ন্যাসী স্বামী প্রণবানন্দ।

১৯০৪ - যোগেন্দ্রনাথ মণ্ডল আধুনিক পাকিস্তান রাষ্ট্রের কেন্দ্রীয় ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠাকালীন ব্যক্তিত্ব এবং বিশিষ্ট রাজনৈতিক নেতা ছিলেন।

১৯২৬ - আব্দুস সালাম, নোবেল পুরস্কার বিজয়ী একজন পাকিস্তানি তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী।

১৯৪৭ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জীববিজ্ঞানী লিন্ডা বি. বাক।

১৯৫৪ - ওপ্‌রাহ উইন্‌ফ্রে, মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব।

১৯৭৯ - আমেরিকান অভিনেতা ও প্রযোজক অ্যান্ড্রু কীগান।

১৯৮১ - রাজীবুর রহমান, বাংলা‌দে‌শের সঙ্গীতজ্ঞ, ইন্সস্টু‌মেন্ট বাদক, বাদ্যয‌ন্ত্রের সংগ্রহক ও শিল্পপ‌তি।

১৯৯২ - রাশিয়ান ফুটবল খেলোয়াড় আলেকজান্ডার টরকহও।

আরও পড়ুন: আন্তর্জাতিক কাস্টমস দিবস

মৃত্যুবার্ষিকী :

৬৬১ - সর্বপ্রথম ইসলাম গ্রহনকারী পুরুষ সাহাবী আলী ইবনে আবী তালিব।

১৬৭৬ - রাশিয়ার জার প্রথম অ্যালেক্সিস ।

১৮২০ - ইংল্যান্ডের রাজা তৃতীয় জর্জ।

১৮৮৯ - ওসিপ জেটকিন, একজন রাশিয়ান বিপ্লবী ও সমাজতান্ত্রিক নেতা।

১৯৩৪ - রসায়নে নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ ফ্রিৎস হেবার ।

১৯৩৭ - কবি পুশকিন।

১৯৬৩ - আমেরিকান কবি রবার্ট লি ফ্রস্ট।

১৯৭৬ - অচিন্ত্যকুমার সেনগুপ্ত, একজন বাঙালি সাহিত্যিক।

অচিন্ত্যকুমার সেনগুপ্ত (ইংরেজি: Achintya Kumar Sengupta, ১৯শে সেপ্টেম্বর, ১৯০৩ - ২৯শে জানুয়ারি, ১৯৭৬) বিশিষ্ট বাঙালি কবি, ঔপন্যাসিক ও সম্পাদক ছিলেন। রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের পরে সাহিত্যজগতে আলোড়ন সৃষ্টিকারী কল্লোল যুগের লেখকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।

২০০৮ - ফরাসি অভিনেতা ফিলিপ খরসান্দ।

২০১১ - সাংবাদিক পথিক সাহা।

২০১৩ - ইংরেজ অভিনেতা বার্নার্ড হরসফাল রিকান পদার্থবিদ, অধ্যাপক ও লেখক রবার্ট রেসনিক।

২০১৪ - আমেরিকান পদার্থবিদ, অধ্যাপক ও লেখক রবার্ট রেসনিক।

২০২০ - আযহার আলী আনোয়ার শাহ - বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও শিক্ষাবিদ।

২০২১ - ব্রিটেনের জনপ্রিয় ব্যান্ড অ্যানিমলস’র গিটারিস্ট হিলটন ভ্যালেন্টাইন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

ইরানের দাবি: ১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সশস্ত্র সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধব...

ইন্টারসেপ্টর সংকটে ইরানে মার্কিন হামলায় বিরতি

রানে টানা দুই সপ্তাহের সামরিক অভিযান চালানোর পর গত দুই দিন ধরে হামলা...

আবাসিক হোটেলে অভিযানে ৭ জন আটক

গাজীপুরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্...

নতুন ভিডিওতে ফের আলোচনায় এমপি নজরুল

নারীকাণ্ডের অভিযোগে আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা