সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

মিনার রহমান’র জন্মদিন

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: ভাস্কো-দা-গামা’র প্রয়াণ

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ১১ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ, ১২ সামাদিউল আউয়াল ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী:

১১৩৫ - রাজা স্টিফেনের ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ।

১৭৪৮ - দক্ষিণ নেদারল্যান্ডসের ব্যাপারে চুক্তি করে ফ্রান্স ও অস্ট্রিয়া।

১৭৮৯ - ফ্লেচার ক্রিশ্চিয়ানের নেতৃত্বে ব্রিটিশ জাহাজ বাউন্টিতে নাবিক বিদ্রোহ সংঘটিত হয়।

১৭৯২ - রাজদ্রোহ ও বিশ্বাসঘাতকতার অভিযোগে ফ্রান্সের শেষ রাজা ষোড়শ লুইয়ের বিচার নিয়ে নির্বাচন শুরু হয়।

১৭৯৩ - গেইসবার্গের যুদ্ধে ফ্রান্সের কাছে অস্ট্রিয়ার পরাজয়।

১৮০১ - বাংলা ও মাদ্রাজের জন্য ব্রিটিশদের প্রথম সুপ্রিম কোর্ট গঠন।

১৮০৫ - ফ্রান্স ও অস্ট্রিয়া শান্তিচুক্তি করে।

১৮৯৮ - পিয়ের ও মারি কুরি রেডিয়াম আবিষ্কার করেন।

১৯০৬ - অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি দি স্টোরি অব দ্য কেলি গ্যাং প্রথম প্রদর্শিত হয়।

১৯১৩ - কলকাতা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ডি লিট উপাধি দেয়।

১৯১৬ - জোসেফ জোফ্রে ফ্রান্সের প্রথম মার্শাল হন।

১৯১৬ - ছে ইউয়েন পেই পেইচিং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নিবার্চিত হন।

১৯১৯ - লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়।

১৯২০ - আজারবাইজানকে সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত করা হয়।

১৯২০ - পোল্যান্ড ও রাশিয়া যুদ্ধ ঘোষণা করে।

১৯২০ - আজারবাইজান কে সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত করা হয়।

১৯৩২ - চীনের গানসুতে ভূমিকম্পে ৭০ হাজার লোক মৃত্যুবরণ করেন।

১৯৩৯ - তুরস্কে বড় ধরনের ভূমিকম্প হয়।

১৯৪৯ - বিজ্ঞানী আলবার্ট আইস্টাইন মধ্যাকর্ষণের নতুন সাধারণকৃত তত্ত্ব উদ্ভাবন করে।

১৯৫২ - জাপান সার্বভৌমত্ব ফিরে পায় এবং গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়।

১৯৬২ - চীন-মংগোলিয়া সিমান্ত চুক্তি পেইচিং এ স্বাক্ষরিত হয়।

১৯৬২ - বাংলাদেশের জাতীয় মসজিদ ঢাকার বায়তুল মোকাররম মসজিদে জুমার নামায আদায়ের মাধ্যমে প্রথম নামাজ পড়া শুরু হয়।

১৯৬৯ - ফ্রান্সের প্রেসিডেন্ট এর পদ থেকে দ্যগল ফ্যান্সের পদত্যাগ।

১৯৭৮ - চীনের দক্ষিণাংশের বড় রেলপথ জিলিও রেলপথ আনুষ্ঠানিকভাবে চালু হয়।

১৯৭৯ - সাবেক সোভিয়েত ইউনিয়নের রেড আর্মি আফগানিস্তান দখল করে একটি স্বাধীন দেশের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সামরিক অভিযান শুরু করে।

১৯৮৩ - ফ্রান্সের ডুবরী সাগরের ৪৫০০ মিটার নিচে অবগাহন করে নতুন বিশ্বের রেকর্ড সৃষ্টি করেন।

১৯৮৪ - চীনের প্রথম দক্ষিণ মেরু পরিদর্শন দল দক্ষিণ মেরুতে পৌঁছে।

১৯৯২ - রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবর্তনে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯২ - সার্বিয়া ও মন্টেনেগ্রোকে নিয়ে নতুন যুগোস্লাভিয়া ঘোষণা।

১৯৯২ - সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আফগান যোদ্ধাদের ১৩ বছরের যুদ্ধের পর তারা বিজয় লাভ করে।

১৯৯৫ - বাংলাদেশ সরকার হুমায়ুন আজাদের নারী বইটি নিষিদ্ধ ঘোষণা করে।

১৯৯৯ - চীনের পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় জলবিদ্যুত কেন্দ্র এটেন জলবিদ্যুত কেন্দ্রের নির্মান কাজ সম্পন্ন হয়।

২০০১ - ডেনিশ টিটো পৃথিবীর সর্বপ্রথম মহাকাশ পর্যটকের মর্যাদা লাভ করেন।

২০০৪ - ভারত মহাসাগরের পার্শ্ববর্তী দেশসমূহ ভয়াবহ সুনামির সাক্ষী থাকল।

আরও পড়ুন: কুসুমকুমারী দাশ’র জন্মদিন

জন্ম:

১১৯৪ - জার্মানির সম্রাট দ্বিতীয় ফ্রেডরিক।

১৭৯১ - চার্লস ব্যাবেজ, ইংরেজ গণিতবিদ। তাকে কম্পিউটারের জনক হিসাবে অভিহিত করা হয়।

১৮২২ - রামনারায়ণ তর্করত্ন, বাংলার প্রথম মৌলিক নাট্যকার ও হরিনাভি বঙ্গনাট্য সমাজের প্রতিষ্ঠাতা।

১৮৫০ -স্যার কৈলাসচন্দ্র বসু,ভারতের চিকিৎসাশাস্ত্রে সবচেয়ে সম্মানিত ও প্রথম স্যার উপাধিপ্রাপ্ত চিকিৎসক।

১৮৬১ - সাহিত্যিক মুন্সী মেহের্বলৱাহর।

১৮৬২ - ওকাকুরা কাকুজো, জাপানের প্রখ্যাত শিল্পী ও বাংলায় বিংশ শতকের গোড়ার দিকে নব উন্মেষের সূচনাকারী।

১৮৮৭ - সমাজতাত্ত্বিক বিনয় কুমার সরকার।

১৮৯৩ - মাও সে তুং, চীনা কমিউনিস্ট পার্টির নেতা।

১৯৩৮ - আলমগীর কবির, বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা।

১৯৯২ - মিনার রহমান, বাংলাদেশি সঙ্গীতশিল্পী।

মিনার রহমান (জন্ম: ২৬ ডিসেম্বর, ১৯৯২) যিনি মিনার নামেই অধিক পরিচিত, একজন বাংলাদেশি সঙ্গীতশিল্পী, গীতিকার, সুরকার ও কার্টুনিস্ট। তবে অন্য যে কোনো পরিচয়ের চেয়ে সংগীতশিল্পী হিসেবেই তার পরিচিতি ও জনপ্রিয়তা সবচেয়ে বেশি। বাংলাদেশে যে কজন তরুণ সঙ্গীতশিল্পী সঙ্গীতে নিজস্ব ধারা তৈরি করেছেন, মিনার রহমান তাদের অন্যতম।

আরও পড়ুন:

মৃত্যু:

৯০১ - জাবির ইবনে ফুরবা, বিখ্যাত গণিতশাস্ত্রবিদ।

১৫৩০ - জহির উদ্দিন মোঃ বাবর, ভারত উপ-মহাদেশে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা।

১৬২৪ - সাইমন মারিয়াস, জ্যোতির্বিজ্ঞানী।

১৮৩১ - হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, ইউরেশীয় কবি, যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক।
১৯৪৩ - মানকুমারী বসু, বাঙালি কবি।

১৯৫০ - জেমস স্টিফেনসন, আইরিশ কবি ও ঔপন্যাসিক।

১৯৬১ - অনাথনাথ বসু,বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ।

১৯৭২ - হ্যারি এস. ট্রুম্যান, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩তম রাষ্ট্রপতি।

১৯৮৬ - এলসা ল্যানচেস্টার, ইংরেজ অভিনেত্রী।

১৯৮৭ - মনোজ বসু, কথাসাহিত্যিক।

১৯৯২ - ডন কেমেনি, মার্কিন কম্পিউটার পুরোধা।

২০০০ - জেসন রবার্ডস, মার্কিন মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।

২০১৯ - সু লিয়ন, মার্কিন অভিনেত্রী।

২০২০ - আব্দুল কাদের, বাংলাদেশী অভিনেতা।

২০২১ - নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ ডেসমন্ড টুটু।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা