ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন 

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ শুক্রবার (৩০সেপ্টেম্বর) ১৫ আশ্বিন , ১৪২৯ বঙ্গাব্দ। ০৩ রবিউল, ১৪৪৪ হিজরী। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন : ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ার হচ্ছে!

ঘটনাবলী

১৬৬৭ - অওরঙ্গজেব-এর সাম্রাজ্যে সংযোজিত হল গোলকুণ্ডা।

১৮৬০ - ব্রিটেনে প্রথম ট্রাম চালু হয়।

১৮৮২ - প্রথম থমাস এডিসনের উদ্ভাবিত হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার প্লান্ট চালু হয়।

১৯২২ - বেনিতো মুসোলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করেন।

১৯২৯ - বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে।

১৯৩৯ - ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়।

১৯৪৭ - পাকিস্তান ও ইয়েমেন জাতিসংঘে যোগদান করে।

১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় গিনি-বিসাউ।

১৯৯২ - বাংলাদেশে কার্ড ফোন ব্যবস্থা চালু হয়।

জন্মবার্ষিকী :

১২০৭ - জালাল উদ্দিন মুহাম্মদ রুমি, পারস্যের কবি।

১৯০৪ - বলাইলাল দাস মহাপাত্র, বাঙালি স্বাধীনতা সংগ্রামী।

১৯১৭ - রাজ্যেশ্বর মিত্র, বিশ শতকের বাংলার প্রখ্যাত সঙ্গীতজ্ঞ।

১৯৪৪ - আবুল কাসেম ফজলুল হক, বাংলাদেশী প্রাবন্ধিক ও রাষ্ট্রচিন্তাবিদ।

১৯৫১ - ব্যারি মার্শাল, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলীয় চিকিৎসক।

আরও পড়ুন :

১৯৬২ - প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (জন্ম: ৩০ সেপ্টেম্বর ১৯৬২) একজন বাঙালি চিত্রাভিনেতা। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে তিনি পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের নায়ক হিসাবে শীর্ষস্থানে আছেন। প্রসেনজিৎ বিখ্যাত বাংলা এবং হিন্দি ছবির নায়ক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের একমাত্র পুত্র। তার বোন পল্লবী চট্টোপাধ্যায় নিজেও একজন অভিনেত্রী। তার প্রথম স্ত্রী ছিলেন বিখ্যাত অভিনেত্রী দেবশ্রী রায়, পরে তিনি অপর্না গুহঠাকুরতাকে বিয়ে করেন। বর্তমানে অর্পিতা পাল তার স্ত্রী। তাদের ত্রিসেনজিৎ চট্টোপাধ্যায় বলে এক পুত্র আছে। প্রসেনজিৎ শিশুশিল্পী হিসাবে প্রথম অভিনয় করেন তার বাবা বিশ্বজিৎ পরিচালিত ১৯৬৮ খ্রিষ্টাব্দে মুক্তিপ্রাপ্ত ছবি ছোট্ট জিজ্ঞাসাতে। ১৯৮৩ খ্রিষ্টাব্দে দুটি পাতা ছবিতে প্রথম নায়ক হিসাবে তার আত্মপ্রকাশ ঘটে । ১৯৮৭ খ্রিষ্টাব্দে মুক্তিপ্রাপ্ত ছবি অমর সঙ্গী তার সবথেকে হিট ছবিগুলির মধ্যে অন্যতম।

মৃত্যুবার্ষিকী :

১৯৪৩ - রামানন্দ চট্টোপাধ্যায়, ব্রিটিশ ভারতীয় শিক্ষাবিদ ও সাংবাদিক।

১৯৫৫ - জেমস ডিন, মার্কিন অভিনেতা।

১৯৮৫ - সিমন সিনিয়রে, জার্মান বংশোদ্ভূত ফরাসি অভিনেত্রী।

আরও পড়ুন :

১৯৯৯- শেখ ইশতিয়াক, বাংলাদেশের সঙ্গীতশিল্পী।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা