ইতিহাস নাসিরুদ্দিন শাহ'র জন্ম , ব্রুস লি'র প্রয়াণ
ঐতিহ্য ও কৃষ্টি

নাসিরুদ্দিন শাহ'র জন্ম, ব্রুস লি'র প্রয়াণ

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে বেড়েছে মৃত্যু ও শনাক্ত

আজ বুধবার(২০ জুলাই) ৫ শ্রাবণ , ১৪২৯ বঙ্গাব্দ। ২০ জিলহজ, ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নিন এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলী

১৯০৫- ব্রিটিশ সংসদে বঙ্গভঙ্গ আইন প্রথম অনুমোদন পায়।

১৯৪৭- মোহাম্মদ নাসির উদ্দীনের সম্পাদনায় বাংলায় মুসলিম নারীদের সচিত্র সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’ প্রকাশিত।

১৯৬৯- অ্যাপোলো ১১ অভিযানের নভোচারী নীল আর্মস্ট্রং ও এডুইন অল্ড্রিন জুনিয়র প্রথম মানুষ হিসাবে চাঁদে পা রাখেন।

১৯৯৬- ঢাকা নগর জাদুঘর উদ্বোধন করা হয়।

জন্ম বার্ষিকী

১৮০৪- ইংরেজ জীববিজ্ঞানী, শারীরস্থানবিৎ ও জীবাশ্মবিদ রিচার্ড ওয়েন।

১৯০২- বাঙালি শিশুসাহিত্যিক ও কবি সুনির্মল বসু।

১৯১৯- নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী এবং অভিযাত্রী এডমুন্ড হিলারি।

১৯৫০- ভারতীয় চলচ্চিত্র তারকা অভিনেতা নাসিরুদ্দিন শাহ। মূলধারার হিন্দি চলচ্চিত্র এবং আর্ট ফিল্ম, দু'ধরনের চলচ্চিত্রেই তিনি অত্যন্ত সফল একজন অভিনেতা। শাহ্‌ তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন। তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তিনবার ফিল্মফেয়ার পুরস্কার এবং ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে একটি ভল্পি কাপ লাভ করেন। ভারতীয় চলচ্চিত্রে তার অবদানের জন্য ভারত সরকার তাকে ১৯৮৭ সালে পদ্মশ্রী ও ২০০৩ সালে পদ্মভূষণ পদকে ভূষিত করে।

আরও পড়ুন: পদ্মা সেতু দেখতে মমতাকে আমন্ত্রণ

মৃত্যু বার্ষিকী

১৯৬৫- বাঙালি ব্রিটিশবিরোধী বিপ্লবী ও ভারতীয় মুক্তিযোদ্ধা বটুকেশ্বর দত্ত।

১৯৭২- বাঙালি সঙ্গীতশিল্পী গীতা দত্ত।

১৯৭৩- চীনা মার্শাল আর্ট শিল্পী, শিক্ষক, অভিনেতা ব্রুস লি। মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিস্কোতে জন্ম তার। তিনি ছিলেন জিৎ কুন দো নামক নতুন ধরনের মার্শাল আর্ট ব্যবস্থার প্রতিষ্ঠাতা। তাকে সর্বকালের অন্যতম প্রভাবশালী এবং বিখ্যাত মার্শাল আর্ট শিল্পীদের একজন হিসেবে গণ্য করা হয়। তার শিক্ষকের নাম ছিলো আয়প (ওয়াই আই পি) ম্যান। ব্রুস লি রহস্যজনকভাবে হংকংয়ে মারা যান। তার মৃত্যু নিয়ে যথেষ্ট বিতর্কের সূত্রপাত হয় সেসময়। যা আজও ভাবায় তার অনুরাগীদের।

১৯৭৪- প্রথিতযশা সংগীতশিল্পী, প্রসিদ্ধ সুরকার ও সংগীত পরিচালক কমল দাশগুপ্ত।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সরকার গঠনের পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে বিএনপি

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে কিছু জানেন না স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আল...

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার মধ্যে বৃষ্টি বা বজ...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা