স্যার অ্যালফ্রেড যোসেফ হিচককযোসেফ হিচকক
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

স্যার অ্যালফ্রেড যোসেফ হিচকক’র প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে আটক ৪১

আজ শুক্রবার (২৯ এপ্রিল) ১৬ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ। ২৭ রমজান ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলী:

১৬৩৯- দিল্লির লাল কেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপিত।
১৬৮২- আজকের দিনে পিটার দ্যা গ্রেইট ১০ বছর বয়সে রাশিয়ার সম্রাট পদে অধিষ্ঠিত হন।
১৮২৭- ফরাসি সম্রাট একাদশ চার্লস ফরাসি জাতীয় রক্ষীবাহিনীর বিলুপ্তি ঘোষণা করেন।
১৯১৯- জালিওয়ান ওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন।১৯৩৯- আজকের দিনে দিল্লির লাল কেল্লা ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৯৪৫- ইতালিতে জার্মান বাহিনী মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে।
১৯৫৪- তিব্বত নিয়ে ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি সম্পাদিত হয়।
১৯৯১- বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ভয়াবহ সামুদ্রিক ঝড়ে বহু মানুষ নিহত হয়। ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২০০ থেকে ২২০ কিলোমিটার।
১৯৯৭- ব্রিটেন, চীনের কাছে হংকংকে ফিরিয়ে দেয়।

জন্মদিন:

১৮৪৮- ভারতীয় চিত্রশিল্পী রাজা রাভি ভার্মা।
১৮৫৪- অঁরি পোয়াঁকারে, ফরাসি গণিতবিদ, তাত্ত্বিক পদার্থবিদ ও দার্শনিক।
১৮৬৫- বিশ্বজনীন ত্রিভাষিক ইতালিয়ান-স্লোভেনিয়ান স্থপতি ম্যাক্স ফেভিয়ানি।
১৯০১- জাপানের সম্রাট হিরোহিতো।
১৯০৯- বিপ্লবী রবি নিয়োগী।
১৯৩৬- আর্জেন্টিনার কবি আলেহানদ্রা পিসারনিক।

মৃত্যুবার্ষিকী:

১৯৪৫- মুসোলিনী।
১৯৯৬- ওস্তাদ আবেদ হোসেন খান।

১৯৮০- স্যার অ্যালফ্রেড যোসেফ হিচকক (১৩ আগস্ট ১৮৯৯ - ২৯ এপ্রিল ১৯৮০) একজন ইংরেজ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক ছিলেন। যুক্তরাজ্যের চলচ্চিত্র ইন্ড্রাস্টিতে তিনি নির্বাক ও সবাক দুইধরনের চলচ্চিত্র নির্মাণ করেই সাফল্য পেয়েছিলেন। তিনি ইংল্যান্ডের শ্রেষ্ঠ পরিচালক হিসেবে সাফল্য পাওয়ার পর ১৯৩৯ সালে ইংল্যান্ড থেকে হলিউডে চলে আসেন এবং তিনি ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন।

অ্যালফ্রেড হিচকক পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তার দীর্ঘ পরিচালনা জীবনে নিজের জন্য পরিচালনার সম্পূর্ণ স্বতন্ত্র ও জনপ্রিয় একটি ধারা তৈরি করেছেন যা এখন প্রায়শই 'হিচককিয়ান' নামে উল্লেখ করা হয়। উদ্বেগ, ভয়, কল্পনা অথবা সহানুভূতির অভিব্যক্তি বাড়িয়ে দিয়ে তিনি শটকে এমন ভাবে ফ্রেমবন্দি করতেন ও সম্পাদনা করতেন যা সম্পূর্ণ ছবিকে এক অন্যন্য মাত্রায় উপস্থাপন করত। তার চলচ্চিত্রের অধিকাংশের কাহিনীতেই নারী চরিত্র পাওয়া যায় যারা পুলিশের কাছ থেকে সবসময় পালিয়ে থাকে। হিচককের বহু ছবির সমাপ্তি ঘটেছে মিশ্র ঘটনার মধ্য দিয়ে এবং রোমহর্ষক প্লটগুলো চিত্রায়িত হয়েছে ভায়োলেন্স, খুন এবং অপরাধের ঘটনা দিয়ে।

আরও পড়ুন: কন্যার সন্তানের বাবা হলেন তাসকিন

২০০৫- লিওনিদ খাচিয়ান, আর্মেনীয়-বংশোদ্ভুত রুশ গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।
২০০৬- জন কেনেথ গলব্রেইথ, মার্কিন অর্থনীতিবিদ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা