ঐতিহ্য ও কৃষ্টি

মুন্সীগঞ্জে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও খনন কাজ উদ্বোধন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার নাটেশ্বর গ্রামে নবম বারের মত প্রাচীন প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা কাজ আজ শুরু হয়েছে। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন সংগঠনের উদ্যোগ্যে বিক্রমপুর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও খনন কর্মসূ্চি ২০২১-২২ এর আওতায় শুক্রবার (৭ জানুয়ারী) বেলা ১১টার দিকে খনন কাজের উদ্ধোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মো. আবুল মনসুর। নতুন করে খনন কাজে স্থানটির মাটির নিচ থেকে পূর্বের মত বহু প্রাচীন ও বৌদ্ধ নিদর্শন উদ্ধার করা যাবে বলে আশাবাদী উদ্যোক্তারা। এতে প্রাচীন ইতিহাস আরো সমৃদ্ধভাবে উন্মোচন হবে বলে জানান তারা।

বিক্রমপুর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা কর্মসূচির পরিচালক নূহ-উল-আলম লেনিনের সভাপতিত্বে ও গবেষণা পরিচালক অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক শ্রী রতন চন্দ্র পণ্ডিত, টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা প্রমুখ।

পরে রঘুরামপুর বৌদ্ধ বিহারে ভোজনালয় উদ্বোধন ও ঘুরে দেখে অতিথিরা।

প্রসঙ্গত, ২০১৩ সাল থেকে প্রত্নতাত্ত্বিক গবেষনা কেন্দ্র ‘ঐতিহ্য অন্বেষণ’ নাটেশ্বরের দেউলে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা কাজ শুরু করেন। প্রায় ১০ একর জমিতে ঢিবিতে উৎখনন শুরু করে। এতে ইট-নির্মিত একাধিক বৌদ্ধ মন্দির, অষ্টকোণাকৃতির স্তূপ, রাস্তা, বিভিন্ন পরিমাপের ও কাজের কক্ষ, স্থাপত্যিক সহ ১ হাজার থেকে ১২শত বছরের প্রাচীন নিদর্শন আবিষ্কৃত হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা