ইতিহাসের এই দিন
ঐতিহ্য ও কৃষ্টি
৩১ অক্টোবর

ইতিহাসের এই দিন

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজ তার পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ ৩১ অক্টোবর ২০২১, রোববার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১৯৩৬- প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক আজাদ’ প্রকাশিত হয়।
১৯৪০- ব্রিটেনের যুদ্ধ শেষ হয়।
১৯৬৬- বিশিষ্ট সাঁতারু মিহির সেন পানামা খাল অতিক্রম করেন।
১৯৮৪- নিজের দেহরক্ষীর গুলিতে নিহত হন ইন্দিরা গান্ধী, তিনি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী।
১৯৮৮- চার বোনকে একত্রে বিয়ে করে ভুটানের রাজা ওয়াংচুকের চাঞ্চল্য সৃষ্টি।
১৯৯৪- চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বেইজিং-সিউল চুক্তি স্বাক্ষরিত হয়।

জন্ম
১৭৯৫- ইংরেজি সাহিত্যের একজন রোমান্টিক কবি জন কিটস। ইংরেজি সাহিত্যের একজন রোমান্টিক কবি। লর্ড বায়রন ও পার্সি বিশি শেলির সঙ্গে সঙ্গে তিনিও ছিলেন দ্বিতীয় প্রজন্মের রোমান্টিক কবিদের একজন। তার মৃত্যুর মাত্র চার বছর আগে তার সৃষ্টিগুলো প্রকাশিত হয়। ১৮২১ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি মারা যান।
১৯৩১- বাংলা ছড়ার গানের জনপ্রিয় গায়িকা জপমালা ঘোষ।
১৯৪৬- আইরিশ অভিনেতা স্টিফেন রেয়া।
১৯৭৬- স্প্যানিশ ফুটবলার গুতি।

মৃত্যু
১৯৬০- মার্কিন ঔপন্যাসিক ও কবি এইচ এল ডেভিস।
১৯৭৫- বাঙালি সংগীত পরিচালক, সুরকার, লোকজ সংগীত শিল্পী শচীন দেব বর্মন। ১৯০৬ সালের ১ অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। বিংশ শতাব্দীতে ভারতীয় বাংলা ও হিন্দি গানের কিংবদন্তিতুল্য ও জনপ্রিয় সংগীত পরিচালক, সুরকার, গায়ক ও লোকসংগীত শিল্পী। তাকে এস ডি বর্মন হিসেবেই উল্লেখ করা হয়। কিছুটা অনুনাসিক কণ্ঠস্বরের জন্য তিনি তার শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত। প্রায় একশ বছর পার করেও বাংলা গানের শ্রোতাদের কাছে তার কালোত্তীর্ণ গানের আবেদন কিছু কমেনি।
১৯৮৪- ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
১৯৮৬- নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও রসায়নবিদ রবার্ট সেন্ডারসন মুল্লিকেন।
১৯৮৭- বাঙালি গণিতবিদ ও পরিসংখ্যানবিদ রাজচন্দ্র বসু।
২০০২- বাঙালি কল্পবিজ্ঞান লেখক সিদ্ধার্থ ঘোষ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা