ঐতিহ্য ও কৃষ্টি

তুরস্কের সাহায্য চায় বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক: মেহেরপুরে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের দৃশ্যপট তুলে ধরে অত্যাধুনিক প্যানোরামা জাদুঘর তৈরিতে তুরস্কের সাহায্য চেয়েছে বাংলাদেশ।

সম্প্রতি তুরস্ক সফরকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন। সফরকালে তুরস্কের বেশ কয়েকটি যুদ্ধ জাদুঘর ঘুরে দেখেন খাজা মিয়া, যার মধ্যে ইস্তাম্বুলের বিখ্যাত প্যানোরামা ১৪৫৩ ইতিহাস জাদুঘর ও আফিয়ন প্রদেশের বিজয় জাদুঘর অন্যতম। এসময় তিনি প্যানোরামা জাদুঘরের ৩৬০ ডিগ্রি থ্রিডি পেইন্টিং দেখে মুগ্ধ হন।

তিনি আরও বলেছেন, বাংলাদেশ সরকার একটি প্যানোরামা জাদুঘর স্থাপনের পরিকল্পনা করছে, যা দেশের মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকে তুলে ধরবে।

সচিব আরও বলেন, আমরা বিভিন্ন দেশ থেকে ধারণা নেওয়ার চেষ্টা করছি। এটি (তুরস্ক সফর) তার প্রথম পদক্ষেপ। আমি (তুরস্ক) সফর করছি এবং অন্য দেশ থেকেও কিছু তথ্য ও নকশা সংগ্রহের চেষ্টা করেছি।

খাজা মিয়া বলেন, তাদের (তুর্কিদের) নিজস্ব ধারণা, দর্শন ও সংস্কৃতি রয়েছে। আমাদেরও রয়েছে নিজস্ব ধারণা, দর্শন ও সংস্কৃতি। এরপরও বিভিন্ন ক্ষেত্রে মিল দেখতে পাওয়া যায়। উভয় দেশ বিভিন্ন খাতে ধারণা ও অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারে।

খাজা মিয়া বলেন, প্যানোরামা জাদুঘর স্থাপনে আমরা তুরস্ক থেকে বেশ কিছু স্থপতি, প্রকৌশলী ও নকশা নেওয়ার চেষ্টা করবো... আমরা সরকারের সঙ্গে কথা বলবো এবং তুরস্ক থেকে প্রযুক্তি নেওয়া নিশ্চিত করার চেষ্টা করবো।

তিনি আরও জানান, তুর্কি উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়াভুজ সেলিম কিরণ এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সাংস্কৃতিক সম্পদ ও জাদুঘরের মহাপরিচালকের প্রধান গোখান ইয়াজগি বাংলাদেশকে মৌখিকভাবে আশ্বস্ত করেছেন, প্যানোরামা জাদুঘর স্থাপনে তুরস্ক ঢাকার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।

সচিব আরও বলেন, তুরস্কের অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি জাদুঘরের নকশা বা প্রযুক্তিগত দিক থেকে বাংলাদেশকে সহায়তা করতে চায়, তাহলে তাদের কাজের সুবিধার্থে বাংলাদেশে নিয়ে যেতে যথাসাধ্য চেষ্টা করবেন।

খাজা মিয়া জানান, প্যানোরামা জাদুঘরের বিষয়ে তুরস্কের সঙ্গে এখনো আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি। তবে তুর্কি কর্তৃপক্ষের কাছ থেকে যথাযোগ্য সহযোগিতা পাওয়ার বিষয়ে আশাপ্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, মেহেরপুরে মুক্তিযুদ্ধবিষয়ক প্যানোরামা জাদুঘর তৈরির পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। তবে নতুন প্রজন্মের যাতায়াতের সুবিধার্থে সেটি ঢাকাতেও স্থাপন করা হতে পারে। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

‘কবর দিতে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন?’

নিজের বসতভিটায় একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে...

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় শুধু তাত্ত্বিক আলোচনা ও সভা-সেমিনারে সীমাবদ্ধ না থ...

মামলা করলেন আসিফ আকবর

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় হত...

বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি সেই মডেল

একসময় বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন মডেল শ্রদ্ধা দুবে। তবে ক্...

ঢাকায় আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খানের বাংলাদেশ সফর ঘিরে ভক্তদের মধ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা