ঐতিহ্য ও কৃষ্টি

রানির মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি দিন ধরে রানির দায়িত্ব সামলাচ্ছেন তিনি। তার মৃত্যু নিয়ে রয়েছে নানা জল্পনা-কল্পনা। তেমনি মৃত্যুর পর তার শেষকৃত্য কীভাবে হবে সেটা নিয়েও একটা পরিকল্পনা করা হয়েছে। যার নাম দেয়া হয়েছে ‘অপারেশন লন্ডন ব্রিজ’।

শেষকৃত্য নিয়ে সেই পরিকল্পনা ফাঁস হয়েছে বলে দাবি করেছে আমেরিকার সংবাদ সংস্থা ‘পলিটিকো’।

মৃত্যুর ১০ দিন পরে তাকে কবর দেওয়া হবে বলেই দাবি করা হয়েছে ঐ রিপোর্টে। এর আগে তার ছেলে তথা উত্তরসূরি যুবরাজ চার্লস ব্রিটেন সফর করবেন। ব্রিটেনের চারটি দেশে যাওয়ার কথা তার। পরিকল্পনা অনুযায়ী রানির কফিন ব্রিটেনের সংসদে তিন দিন রাখা থাকবে। কারণ দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ আসতে পারেন বলেই মনে করা হচ্ছে।

রানির শেষ যাত্রায় বহু মানুষ অংশ নিতে পারেন বলেই ধারণা ব্রিটেনের সরকারের। সেই কারণে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলেও পরিকল্পনা করা হয়েছে। ‘পলিটিকো’ জানিয়েছে, সেন্ট পলস ক্যাথিড্রালে রানির শোকসভার আয়োজন করা হবে। বেশ কয়েকদিন ধরে চলবে সেই শোকসভা। সেই সঙ্গে রানির মৃত্যুর দিন জাতীয় শোক ঘোষণা করা হবে ব্রিটেনে।

তবে পলিটিকোর প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করেনি ব্রিটিশ সরকার বা বাকিংহাম প্যালেস।

সান নিউজ/এনএএম/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা