ছবি : মেরিনা গিনেস্তা
ঐতিহ্য ও কৃষ্টি
পৃথিবী বদলে দেয়া নারী

স্পেনিশ গণঅভ্যুত্থানের নায়িকা

আহমেদ রাজু

১৯৩৬ সাল। স্পেনের সেনাবাহিনী রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নেয়। তখন মেরিনা গিনেস্তার বয়স ছিলো ১৭। সামরিক জান্তাকে কিভাবে হঠানো যায়, এ নিয়ে ভাবতে থাকেন কিশোরী মেরিনা।

সেনাদের ক্ষমতা দখলের প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। সামরিক সরকার শুরু করে দমনপীড়ন। ফলে শুরু হয় গৃহযুদ্ধ।

মেরিনা বিদ্রোহীদের দলে যোগ দেয়। হাই কমান্ডের নির্দেশে বিশ্বজনমত গড়ে তুলতে মেরিনা শুরু করেন ওয়ার রিপোর্টিং। রাশিয়ার প্রাভদা পত্রিকার ওয়ার করেসপন্ডেন্টের কাজ শুরু করেন তিনি। একইসঙ্গে অনুবাদের কাজও করতেন। একসময় তিনি সিদ্ধান্ত পাল্টান। সাংবাদিকতা ছেড়ে হয়ে যান রণাঙ্গনের যোদ্ধা।

২১ জুলাই, ১৯৩৬। বার্সেলোনার কোলন হোটেলের ছাদে রাইফেল কাঁধে মেরিনা। এই ছবি তোলেন এক ফটোগ্রাফার। পত্রিকায় সেই ছবি ছাপা হলে রাতারাতি সেলিব্রেটি বনে যান তিনি।

১৯৩৯ সালে যুদ্ধ থেমে গেলে প্রথমে তিনি ডোমিনিকানে পালিয়ে যান। কিছুদিন পর তিনি সে দেশের এক কর্মকর্তাকে বিয়ে করেন। ১৯৪৬ সালে তাকে ডোমিনিকান ত্যাগে বাধ্য করা হয়। তিনি আশ্রয় নেন ভেনেজুয়েলায়। ১৯৪৯ সালে তিনি তার স্বামীকে তালাক দিয়ে ফ্রান্সে চলে যান। ১৯৫২ সালে তিনি বেলজিয়ামের এক কূটনীতিককে বিয়ে করে ফিরে আসেন বার্সেলোনায়। ১৯৭৮ সালে তিনি আবার ফ্রান্সে ফিরে যান।

মেরিনার জন্ম ১৯১৯ সালের ২৯ জানুয়ারি, ফ্রান্সে। বাবা-মা দুজনেই ছিলেন দর্জি। এগারো বছর বয়সে তিনি বাবা-মার সঙ্গে স্পেনে আসেন।

পরিণত বয়সে তিনি নিজেকে একজন সমাজকর্মী হিসেবে প্রতিষ্ঠা করেন।

২০১৪ সালের ৬ জানুয়ারি তিনি মারা যান। তখন তার বয়স ছিলো ৯৫ বছর।

সান নিউজ/এনএম-০৩

তখন শাড়ি পরতেন ঢাবি ছাত্রী

একাই ২৫ নাৎসীকে বন্দি করেন সিমোন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা