ঐতিহ্য ও কৃষ্টি

খাদ ঝুলছে বিশাল বাড়ি!

সাননিউজ ডেস্ক: একটি পাঁচতলা বাড়ি, তাও আবার পুরোটাই ঝুলন্ত! খেলনাও নয়, সিনেমাও না আস্ত একটা বহুতল সমুদ্রের উপর ঝুলে রয়েছে। ঝুলে রয়েছে খাদের ঠিক ধার ঘেঁষে!

অস্ট্রেলিয়ান আর্কিটেকচার বিশেষজ্ঞদের পরিকল্পিত মডস্কেপ কনসেপ্ট পাঁচ তলা এমন এক বাড়ি বানিয়েছে যাকে ঝুলন্ত বাড়ি বললে ভুল হবেনা! এ বাড়িটি ঝুলছে একেবারে খাদের ধার ঘেঁষে এবং এর ঠিক নীচেই অতল সমুদ্র।

বার্নাক্যাল নামক সামুদ্রিক প্রাণী যেমন একটি জাহাজের গায়ে আটকে থাকে সেটার থেকেই অনুপ্রাণিত হয়ে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে।

এই বাড়িটির নাম দেয়া হয়েছে ক্লিফ হাউস, বস্তু এই গোটা বিষয়টি এখনো বাস্তব হয়ে ওঠেনি, এখনো এটি একটি ধারণা। অস্ট্রেলিয়ার চরম উপকূলীয় স্থানগুলোতে বাড়ি বানানোর চাহিদা সেদেশে বাড়ছে বলেই এমন এক পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

উল্লম্ব মেঝে রয়েছে এই ক্লিফ হাউসে, বাড়ির ঘরগুলো ঠিক একটা আরেকটার উপর দেশলাই বাক্সের মতো করে সাজানো। ক্লিফ হাউসের বাসিন্দাদের উপরের তলায় যেতে হলে কারপোর্টের মাধ্যমে প্রবেশ করতে হবে।

একটি লিফট এবং সিঁড়ি প্রতিটি তলায় ঘরগুলোকে সংযুক্ত করবে। বাড়িটির মধ্যে আসবাবপত্রের সংখ্যা কম থাকবে যাতে সব দিক দিয়েই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যায়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা