ঐতিহ্য ও কৃষ্টি

মিশরে ৫ হাজার বছর আগে হারিয়ে যাওয়া শিল্পকর্মের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক : মিশরে গিজার গ্রেট পিরামিড থেকে হারিয়ে গিয়েছিল ৫ হাজার বছরের পুরনো কিছু শিল্পকর্ম সামগ্রী। দেখতে সামান্য কাঠের টুকরো হলেও তা তৈরি হয়েছিল ৩৩৪১ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৩০৯৪ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। মিশরে তখনও পিরামিড তৈরি হয়নি। গিজার গ্রেট পিরামিড তৈরির পর তা সেখানে রাখা হয়।

বুধবার ( ১৬ ডিসেম্বর) এ দুর্লব শিল্পকর্ম হারানোর দীর্ঘদিন পর স্কটল্যান্ডের এ্যাবারডিন বিশ্ববিদ্যালয়ের সহকারী কিউরেটর এ্যাবির এলাডানি মিশরের পতাকা সংবলিত চুরুটের বাক্স থেকে তা উদ্ধার করেন। যখন পিরামিড থেকে এই হস্তশিল্পের নির্দশনটি পাওয়া গিয়েছিল, তখনই তা ভেঙে গিয়েছিল।

সিডার গাছের ডাল থেকে তৈরি করা হয়েছিল এ শিল্পকর্মটি। এলাডানি বলেন, নম্বর মিলিয়ে দেখতেই বুঝেছিলাম, ‘আমি হারানো রত্ন উদ্ধার করেছি। জিনিসটি ভুল জায়গায় রাখা হয়েছিল। আমিও একজন প্রত্নতাত্ত্বিক। আমার বাড়িও মিশরে। আমি সেখানে অনেক খননকার্যের সঙ্গে যুক্ত ছিলাম।

আমি ভাবতে পারিনি উত্তর-পূর্ব স্কটল্যান্ডে এসে এই জিনিস খুঁজে পাব। এটা আমার দেশের ঐতিহ্যের সঙ্গে যুক্ত।’তিনি জানান, ১৮৭২ সালে গিজার পিরামিডের কুইনস চেম্বার থেকে তিনটি জিনিস পাওয়া যায়। তার মধ্যে একটি হলো সিডার কাঠ থেকে বানানো পাঁচ ইঞ্চির এই হস্তশিল্পের নিদর্শনটি।

এ ছাড়া একটি বল ও ব্রোঞ্জের হুক পাওয়া গিয়েছিল। সেই দুটি জিনিস লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে আছে। কাঠের টুকরোগুলো ইঞ্জিনিয়ার ওয়েনম্যান ডিক্সন দেন জেমস গ্র্যান্টকে। পিরামিড বানানোর সময় এই কাঠ ব্যবহার করা হয়েছিল। তারপর তা বিশ্ব বিদ্যালয়কে দিয়ে দেওয়া হয়। কিন্তু ৭০ বছর ধরে তা নিখোঁজ ছিল।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা