ঐতিহ্য ও কৃষ্টি

মাদারীপুর মডেল মসজিদ; একসঙ্গে নামাজ পড়েন ৩ হাজার মুসল্লি

মাদারীপুর প্রতিনিধি

প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত মাদারীপুর জেলা মডেল মসজিদটি দীর্ঘদিন নানা জটিলতায় বন্ধ থাকারপর গত ৩রা জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় মসজিদটি।
মাদারীপুর জেলা শহরের শকুনি লেকেরপাড়ে অবস্থিত এই মসজিদ-এ একসঙ্গে আড়াই থেকে তিন হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন। এতে খুশি মুসল্লিরা। ছুটে আসছেন দূর-দূরান্তের ধর্মপ্রাণ মানুষও।
নামাজ আদায় করতে এসে স্থানীয় সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া জানান, জেলার পুরনো ঐহিত্যবাহী মজসিদগুলো দ্রুত সংস্কার করে দৃষ্টিনন্দন মসজিদ-এ রূপান্তর করা হবে।
সরেজমিনে দেখা যায়, বাইরে থেকে মাইকে ভেসে আসছে আজানের সু-মধুর ধ্বনি। নামাজ পড়তে মসজিদে আসার জন্য মুসল্লিদের আহ্বান করা হচ্ছে। দল বেঁধে ছুটে আসছে ধর্মপ্রাণ মুসল্লিরা। এই দৃশ্য মাদারীপুর শহরের শকুনি লেকেরপাড় অবস্থিত জেলা মডেল মসজিদ-এর।
জানা যায়, ১৮৫৪ সালে মাদারীপুর মহকুমা প্রতিষ্ঠার পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল জেলা সদর জামে মজসিদ। সবশেষ ২০১৯ সালের মে মাসে পুরনো মসজিদটি ভেঙে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় তিনতলাবিশিষ্ট ভবন। দৃষ্টিনন্দন মসজিদটির নাম দেয়া হয় জেলা মডেল মসজিদ।
মসজিদটি দেখতে ছুটে আসছেন বিভিন্ন স্থান থেকে নানা শ্রেণিপেশার মানুষ। পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতে আসা লোকজন যে যার মতো ছবি তুলে সময় পার করছেন। শহরের কোলঘেঁষে নির্মাণ হওয়া মসজিদ-এ দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। নতুন বাংলাদেশে আর কোনো হানাহানি দেখতে চান আগত মুসল্লিরা।
এদিকে জেলার অন্যান্য মসজিদ-এর উন্নয়নও চান তারা। জেলা মডেল মসজিদ-এ একসাথে নামাজ আদায় করতে পারেন আড়াই থেকে তিন হাজার মুসল্লি। শুক্রবার জুমার দিনে ভেতর জায়গা না হওয়ায় মসজদি-এ বাইরেও নামাজ আদায় করেন অনেকেই।
নামাজ পড়তে আসা মো. নাহিয়াল আলভি নামে এক মুসল্লি বলেন, ‘শহরের মধ্যে এতো সুন্দর একটি মসজিদ নির্মাণ, সত্যিই খুবই অসাধারণ। জেলার সুনাম বাড়িয়ে দেয় মসজিদটি। এখানে নামাজ আদায় করতে পেরে ধন্য।’
শহরের ডিসি ব্রীজ খান বাড়ি এলাকার বাসিন্দা তোফাজ্জেল হোসেন সেন্টু খান বলেন, ‘দীর্ঘদিন মসজিদ-এর কার্যক্রম বন্ধ ছিল। জেলা প্রশাসন ও স্থানীয়দের উদ্যোগে চালু হয়েছে। এখানে একসঙ্গে প্রায় ৩ হাজার মানুষ নামাজ আদায় করতে পারে। আমি প্রতিনিয়তই এখানে এসে নামাজ আদায় করি। সত্যিই ভাল লাগে।’
মাদারীপুর জেলা মডেল মসজিদ-এর মুয়াজ্জিন আব্দুল আজিজ বলেন, ‘শুধু রমজান মাসেই নয়, সারাবছর আজানের ধ্বনির মাধ্যমে ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজের জন্য আহ্বান করি। এটি আমার নৈতিক দায়িত্ব। আল্লাহ’র ঘরে এসে সবাই প্রার্থনা করে দেশ ও জাতির শান্তি এবং মঙ্গল হোক। সমাজের সবাই মিলেমিশে বসবাস করতে পারি। দেশে আর কোনো হানাহানি আমরা কেউই প্রত্যাশা করি না।’
মসজিদ-এ নিয়মিত নামাজ আদায় করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। তিনি বলেন, জেলার ঐতিহ্যবাহী পুরনো মসজিদগুলো সংস্থারের পাশাপাশি পর্যায়ক্রমে দৃষ্টিনন্দন হিসেবে গড়ে তোলা হবে।
স্থানীয় সংসদ সদস্য আরও বলেন, মাদারীপুরবাসীর কাছে জাতীয় সংসদ নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছি। জেলার সুনাম দেশের বাইরেও যাতে ছড়িয়ে পড়ে সে ব্যাপারে ইতিহাস-ঐতিহ্য নষ্ট হতে দেয়া যাবে না। খুব শিগগিরই মসজিদ-এর তালিকা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা