সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে​​​​​​​

জটিলেশ্বর মুখোপাধ্যায়’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলেরক কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

শনিবার (২১ ডিসেম্বর) ৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: অজিত রায়’র প্রয়াণ

ঘটনাবলী:

১১৬৩ - হল্যান্ডের কয়েকটি গ্রামে হারিকেন আঘাত হানে ।

১৩৭৫ - কবি ও কথাশিল্পী জিওভান্নি বোক্কাচিওর মৃত্যু।

১৭৬২ - জেমস কুক এলিজাবেথ বাটসকে বিয়ে করেন।

১৭৮৮ - হু তে সং ভিয়েতনামের রাজা হন।

১৮২৬ - রাজা রনজিত সিংয়ের বিরুদ্ধে সৈয়দ আহমদ বেলভীর যুদ্ধ ঘোষণা।

১৮৪৯ - প্রথম মার্কিন স্কেটিং ক্লাব গঠিত হয়।

১৮৬২ - ইরান ও রাশিয়ার মধ্যে দ্বিতীয় দফা যুদ্ধ শুরু হয়।

১৮৬২ - সাইয়েদ আহমদ ব্রেলভী জিহাদ ঘোষণা করেন এবং এক যুদ্ধে শিখরা পরাজিত হয়।

১৮৭৯ - সোভিয়েত ইউনিয়নের পার্টি ও রাষ্ট্রের নেতা , আন্তর্জাতিক সাম্যবাদী আন্দোলনের মহা-নায়ক ইউসুফ ভিসালিওনোভিচ স্টালিন রাশিয়ার জর্জিয়ার গোলি শহরের একটি জুতোর মিস্ত্রী পরিবারে জন্মগ্রহণ করেন।

১৮৯৮ - বিজ্ঞানী পিয়ের ক্যুরি ও মারি ক্যুরি তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেন।

১৯১৩ - সংবাদপত্র নিউইয়র্ক ওয়ার্ল্ড সর্ব প্রথম শব্দ ধাঁধা প্রকাশ করে।

১৯৫২ - উপমহাদেশে সাইফুদ্দিন কিসলু প্রথম লেনিন শান্তি পুরস্কার পান।

১৯৫৮ - দ্যা গল ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৬৪ - চীনের প্রধানমন্ত্রী চৌ এনলাই চীনের দ্বিতীয় জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশনে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীর কমিটির পক্ষ থেকে ” চারটি ক্ষেত্রে চীনের আধুনিকায়ন বাস্তবায়নের প্রস্তাব” দাখিল করেন ।

১৯৬৪ - ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পি.এল.ও. গঠিত হয়।

১৯৬৮ - অ্যাপোলো-৮ উৎক্ষেপণের ফলে মহাশূন্যে প্রথমবারের মতো মানুষের পক্ষে চন্দ্র প্রদক্ষিণ সম্ভব হয়।

১৯৮৮ - পাকিস্তানের ইসলামাবাদে সার্ক শীর্ষ সম্মেলন শুরু।

১৯৮৮ - স্কটল্যান্ডের লকারবির আকাশে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যাত্রীবাহী বিমান বিস্ফোরিত হবার ঘটনায় ২৭০ জন প্রাণ হারায়।

১৯৯১ - সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ১১টি প্রজাতন্ত্রের ( ৩টি বল্টিক উপকূলীয় প্রজাতন্ত্র এবং জর্জিয়া প্রজাতন্ত্র ছাড়া সোভিয়েত ইউনিয়নের বাকী ১১টি প্রজাতন্ত্রের ) নেতারা কাজাখস্তানের রাজধানী আলমা’ আটা শহরে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে “আলমা’ আটা ঘোষণা” স্বাক্ষর করেন এবং তাতেই সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে ।

১৯৯১ - কলম্বোয় সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত।

১৯৯৩ - রাশিয়ায় নতুন সংবিধান প্রবর্তন।

জন্ম:

১৮০১ - প্রসন্নকুমার ঠাকুর, সমাজ সংস্কারক।

১৮০৫ - ব্রিটিশ রসায়নবিদ টমাস গ্রাহাম।

১৮২৭ - রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, ভারতের বাঙালি কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং প্রবন্ধকার।

১৮৫৪ - বাংলাদেশের মরমী কবি এবং বাউল শিল্পী অহিদুর রেজা বা দেওয়ান হাসন রাজা চৌধুরী।

১৯১৭ - নোবেলজয়ী [১৯৭২] জার্মান ঔপন্যাসিক হাইনরিখ ব্যোল।

১৯১৮ - অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ও জাতিসংঘের মহাসচিব কুর্ট ওয়ার্ল্ডহেইন।

১৯২৮ - বাংলাদেশী পদার্থবিজ্ঞানী,বিজ্ঞানলেখক ও মানবাধিকার কর্মী অজয় রায়।

১৯৩২ - আমীন সায়ানি,খ্যাতনামা ভারতীয় বেতার উপস্থাপক তথা রেডিও ঘোষক।

১৯৩৪ - প্রতিমা বন্দ্যোপাধ্যায়, বাঙালি নেপথ্য সঙ্গীত শিল্পী ও বাংলা আধুনিক গানের জনপ্রিয় গায়িকা।

১৯৭৯ - সোভিয়েত নেতা ও রাষ্ট্রপ্রধান জোসেফ স্তালিন।

১৯৭৫ - শ্রীজাত বাঙালি কবি, ঔপ্যন্যাসিক, গীতিকার ও সুরকার।

মৃত্যু:

১৮০৭ - ইংরেজ মানবতাবাদী জন নিউটন।

১৯১৪ - বাঙালি কবি ও সাহিত্যিক নবীনচন্দ্র দাশ।

১৯৬০ - মার্কিন গণিতবিদ ও বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক এরিক টেম্পল বেল।

১৯৮২ - প্রাবন্ধিক, নন্দনতাত্ত্বিক আবু সয়ীদ আইয়ুব।

২০১১ - পি কে আয়েঙ্গার, ভারতে পরমাণু কর্মসূচির অন্যতম ব্যক্তিত্ব,ভাবা পরমাণু কেন্দ্রের অধিকর্তা ও ভারতের খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী।

২০১৭ - জটিলেশ্বর মুখোপাধ্যায়, কিংবদন্তি বাঙালি সঙ্গীতশিল্পী।

২০২১ - ভারতীয় বাঙালি কবি শরৎকুমার মুখোপাধ্যায়।

২০২২ - চিকেন টিক্কা মাসালার উদ্ভাবক আলি আহমেদ আসলাম।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা