সংগৃহীত
আন্তর্জাতিক

ইউক্রেনে বিদ্যুৎবিহীন ১০ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে নতুন করে রাশিয়ার ব্যাপক হামলায় ১০ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

আরও পড়ুন : রোজার প্রথম ১০ দিনে নিহত ৮০০

শুক্রবার (২২ মার্চ) ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের এক সিনিয়র কর্মকর্তা এ তথ্য জানান।

ইউক্রেন বলেছে, শুক্রবারের সকালের হামলায় ব্যবহার করা হয়েছে ৬০টিরও বেশি ড্রোন এবং ৯০টি ক্ষেপণাস্ত্র। এ হামলায় লক্ষ্য করা হয়েছে বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, হাইড্রোইলেকট্রিক ড্যাম এবং আবাসিক ভবন।

আরও পড়ুন : ইন্দোনেশিয়ায় নৌকাডুবি, ৬৯ রোহিঙ্গা উদ্ধার

রয়টার্স জানায়, রাশিয়ার চালানো নতুন হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন খারকিভের বাসিন্দারা। এই অঞ্চলের ৭ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এছাড়া বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন ওডেসা এবং দিনিপ্রোপেত্রোভস্কের ৪ লাখ বাসিন্দা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন পোলটাভা অঞ্চলের ১ লাখ ১০ হাজার মানুষও।

রাশিয়ার সেনাদের হামলার পর মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভিডিওটির শিরোনামে তারা লিখেছে, “গতরাতে, রাশিয়া ইউক্রেনে ৬০টিরও বেশি শহীদ ড্রোন এবং বিভিন্ন ধরনের প্রায় ৯০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। রাশিয়ার সন্ত্রাসীদের প্রধান লক্ষ্য হলো ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো। এছাড়া ইউক্রেনের সবচেয়ে বড় হাইড্রোইলেকট্রিক বিদ্যুৎ কেন্দ্র এবং আবাসিক ভবনেও হামলা চালিয়েছে তারা।”

আরও পড়ুন : এবার ভূমিকম্পে কাঁপলো জাপান

“আমাদের নাগরিক এবং অবকাঠামোকে ক্ষেপণাস্ত্রের হাত থেকে রক্ষা করতে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। এই রাশিয়ান সন্ত্রাসীকে বিশ্ববাসীর থামাতে হবে।”

ইউক্রেনের রাষ্ট্রীয় হাইড্রোপাওয়ার সংস্থা জানিয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে দেশের সবচেয়ে বড় ড্যামে। যা জারোরিঝিয়াতে অবস্থিত। তবে ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও ড্যামটিতে কোনো ফাটলের সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংকারি প্রতিষ্ঠানটি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা