সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে আটক ৩২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : লোহিত সাগরে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ৪ কর্মকর্তা এই তথ্য জানিয়েছে। খবর নিউইয়র্ক টাইমসের।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, সাময়িক যুদ্ধবিরতির মাধ্য মুক্তিপ্রাপ্তরা ছাড়াও গাজায় তাদের ১৩২ জিম্মি রয়েছে। এর মধ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : হেলিকপ্টার বিধ্বস্তে চিলির প্রেসিডেন্ট নিহত

এদিকে, ৭ অক্টোবরের আগে থেকেই হামাসের কাছে চার ইসরাইলি জিম্মি ছিল। যার মধ্যে রয়েছে ইসরাইলি সেনাবাহিনীর সদস্য ওরোন সাউল এবং হাদার গোল্ডিনের লাশ। ২০১৪ সালে তারা নিহত হন। এর পর হামাস তাদের মরদেহ জিম্মি করে। এছাড়া ২০১৪ সালে ও ২০১৫ সালে স্বেচ্ছায় গাজায় যাওয়া আভেরা মেনগেসিটো এবং হিসাম আল-সায়েদকেও আটক করে হামাস। ধারণা করা হয়, তারা এখনো বেঁচে আছেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে যে ৩২ জনের মৃত্যুর কথা বলা হয়েছে— তার মধ্যে ২০১৪ সালে নিহত হওয়া ওই দুই সেনাও রয়েছেন কিনা সে বিষয়টি পরিষ্কার নয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরাইলি গোয়েন্দারা অসমর্থিত সূত্রের মাধ্যমে জানতে পেরেছেন গাজায় আরও ২০ জিম্মির মৃত্যু হয়েছে। এখন তারা এটির সত্যতা যাচাইয়ের কাজ করছেন।

আরও পড়ুন : মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৬

ইসরাইলি সেনাবাহিনীর সূত্রগুলো দাবি করেছে, যে ৩২ জনের মৃত্যুর কথা বলা হচ্ছে, তাদের বেশিরভাগই ৭ অক্টোবর নিহত হয়েছেন। নিহত ৩২ জনের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা