সংগৃহীত
আন্তর্জাতিক

ফিলিস্তিনকে নিরস্ত্রীকরণ করতে প্রস্তুত

আন্তর্জাতিক ডেস্ক: মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র কেমন হতে পারে, সে বিষয়ে প্রস্তাব দিয়েছেন।

আরও পড়ুন: জিম্মিদের মুক্তি দিল হামাস

শুক্রবার (২৪ নভেম্বর) কায়রোয় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে এই প্রস্তাব দেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

মিসরের প্রেসিডেন্ট জানান, ফিলিস্তিন রাষ্ট্রকে নিরস্ত্রীকরণ করা হতে পারে। নিজস্ব সেনাবাহিনীর পরিবর্তে একটি অস্থায়ী আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী অবস্থান করতে পারে সেখানে।

আরও পড়ুন: আরও ৩৯ ফিলিস্তিনির মুক্তি

তিনি আরও বলেন, আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে নিরস্ত্রীকরণ করতে প্রস্তুত। যত দিন এই ২ রাষ্ট্রের (ফিলিস্তিন ও ইসরায়েল) নিরাপত্তা নিশ্চিত না হবে তত দিন ফিলিস্তিনে ন্যাটো বাহিনী, জাতিসংঘ বাহিনী, আরব বা আমেরিকান বাহিনী অবস্থান করতে পারে।

এ প্রেসিডেন্ট জানান, আমরা ১৯৬৭ সালের সীমান্তের উপর ভিত্তি করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসলেও রাজনৈতিকভাবে তার কোনো সমাধান এখনও আসেনি।

এদিকে শুক্রবার হামাস ও ইসরায়েলের মধ্যে ৪ দিনের যুদ্ধবিরতি শুরু হয়। যুদ্ধবিরতির ১ম দিনে ৩৯ ফিলিস্তিনিকে কারাগার থেকে মুক্তি দিয়েছে ইসরায়েল। মধ্যস্থতাকারী দেশ কাতার যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে।

আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতি শুরু

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ৩৯ ফিলিস্তিনি নাগরিকের মধ্যে রয়েছেন ২৪ জন নারী ও ১৫ জন তরুণ। অধিকৃত পশ্চিম তীরের বেইতুনিয়া চেকপয়েন্ট দিয়ে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

চুক্তি অনুযায়ী, ৪ দিনে ৫০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। আর ইসরায়েলদের কারাগার থেকে ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে হামাসকে নির্মূলের নামে গাজায় নির্বিচারে হামলা করে আসছে ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েলি হামলায় প্রায় ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা