ফাইল ছবি
আন্তর্জাতিক

ট্রাম্পের নাটক, ক্ষুব্ধ বিচারপতি

আন্তর্জাতিক ডেস্ক: চার বছর ধরে পৃথিবীর ‘সব থেকে শক্তিশালী রাষ্ট্রনেতা’ পদটির দায়িত্ব সামলালেও আদতে তিনি যে শখের অভিনেতা, তা বুঝিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন: পর্তুগালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

নিউ ইয়র্কের আদালতে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে বেআইনি ভাবে অধিকৃত সম্পত্তির মামলা চলছে। তারই শুনানি ছিল গতকাল (মঙ্গলবার ৭ নভেম্বর)। আদালতে উপস্থিত ছিলেন ট্রাম্প। শুরু থেকেই অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে ছিলেন তিনি। শুনানির শুরু হতেই বিচারপতি আর্থার এনগোরোন এবং নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসকে তোপ দাগতে শুরু করেন ট্রাম্প। তাঁর মার-আ-লাগোর বিলাসবহুল রিসর্টের মূল্যনির্ধারণ প্রসঙ্গে ট্রাম্পকে প্রশ্ন করা হলে দৃশ্যতই ক্ষিপ্ত প্রাক্তন প্রেসিডেন্ট অ্যাটর্নি জেনারেলকে বলেন, ‘‘এখানে হচ্ছেটা কী! এ ভাবে চলতে পারে না। অত্যন্ত ন্যাক্কারজনক! রাজনৈতিক ভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে অ্যাটর্নি জেনারেল আমাকে হেনস্থা করে চলেছেন। তার লজ্জা পাওয়া উচিত।’’

আরও পড়ুন: ভারতের ৫ রাজ্যকে কঠোর নির্দেশনা

এখানেই না থেমে বিচারপতির উদ্দেশে ট্রাম্প বলেন, ‘‘উনি আমাকে জালিয়াত বলেছেন। কিন্তু আমি বলব, এই আদালতে যা চলছে সেটাই জালিয়াতি।’’ ক্ষুব্ধ বিচারপতি বলেন, ‘‘এটা প্রচারসভা নয়। এত নাটক করার বা বক্তৃতা দেওয়ার দরকার নেই।’’

প্রেসিডেন্ট থাকাকালীন বেআইনি ভাবে ৩০ কোটি ডলারের সম্পত্তি করেছিলেন ট্রাম্প, এই অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে দেওয়ানি মামলা করেছেন অ্যাটর্নি জেনারেল। দোষী সাব্যস্ত হলে অবশ্য তাঁর জেল হবে না, শুধু জরিমানা হবে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা