আন্তর্জাতিক

চার ইসরাইলিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিমতীরে একটি ইহুদি বসতির কাছে ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে ৪ ইসরাইলি নাগরিক নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

আরও পড়ুন : সংবিধান অনুযায়ী ভোট হবে

মঙ্গলবার (২০ জুন) বন্দুকধারীরা এলি বসতি এলাকায় একটি রেস্তোরাঁ ও একটি গ্যাস স্টেশনে গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের দাবি, জেনিন শহরে ইসরাইল বাহিনীর অভিযানের জবাবে এ হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন : গ্রিসে ৩০০ পাকিস্তানি নিহত

ইসরাইলি সেনাবাহিনী জানায়, ওই হামলার পর তারা পশ্চিমতীরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।

বন্দুকধারীদের দুজন তাদের সশস্ত্র শাখার সদস্য বলে জানিয়েছে হামাস। এই হামলাকে তারা ‘বীরোচিত জবাব’ হিসেবে অভিহিত করেছে।

আরও পড়ুন : নির্বাচনে অনিয়মের তথ্য পাইনি

ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দুকধারীদের একজন ঘটনাস্থলে এক বেসামরিক নাগরিকের গুলিতে নিহত হয়েছেন। আর অন্যজন ঘটনাস্থল থেকে পালানোর সময় ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হন।

ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরাইলি সেনাদের মধ্যে কয়েক ঘণ্টার বন্দুকযুদ্ধের পর দিন এ হামলার ঘটনা ঘটল। এর আগে সোমবার জেনিনের আশপাশের এলাকায় ইসরাইলি সেনারা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করে হেলিকপ্টার থেকে গুলি ছোড়েন। এতে ছয় ফিলিস্তিনি নিহত হন। ওই হামলায় আহত হয়েছেন ৯০ জনের বেশি মানুষ। আহত ব্যক্তিদের মধ্যে সাত ইসরাইলি সেনা রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা