ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

২৮টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্ব থেকে পশ্চিমের একাধিক শহর লক্ষ্য করে সোমবার রাতে ভয়াবহ বিমান ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় মস্কোর ছোড়া ২৮টি শাহেদ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী।

আরও পড়ুন :‘অবৈধ বসতি’ বন্ধে জাতিসংঘের আহ্বান

মঙ্গলবার (২০ জুন) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রুশ হামলার তাৎক্ষিণক পাওয়া তথ্যে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, আমাদের আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা মস্কোর ছোড়া ইরানের তৈরি ৩০টি শাহেদ ড্রোনের মধ্যে ২৮ ভূপাতিত করা হয়েছে।

টেলিগ্রাম অ্যাপে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেছেন, কিয়েভের আকাশসীমায় শত্রুদের প্রায় ২০টি লক্ষ্যবস্তু চিহ্নিত ও ধ্বংস করা হয়েছে। রাজধানী কিয়েভও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানান তিনি।

আরও পড়ুন : ‘র’-এর প্রধান হলেন রবি সিনহা

ইউক্রেনের পশ্চিমের লভিভ শহরেও বিস্ফোরণের কথা জানিয়েছে স্থানীয় সামরিক প্রশাসন। পোল্যান্ডের পার্শ্ববর্তী এই শহরটিতে প্রায় ৭ লাখ মানুষের বসবাস। এখানে কূটনৈতিকসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। লভিভে বিস্ফোরণে এখন পর্যন্ত কোনও হতাহতের কথা জানা যায়নি।

রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলার মধ্যেই এ খবর এলো। শত কোটি ডলার মূল্যের অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম পশ্চিমাদের কাছ থেকে পেয়েছে ইউক্রেন। অপর দিকে, রাশিয়া ২ লাখের বেশি নতুন সেনা সংগ্রহ করেছে, ইউক্রেনীয়দের ঠেকাতে পরিখা খনন করেছে এবং গুলিবর্ষণের জন্য অবস্থান তৈরি করেছে। পাল্টা আক্রমণ শুরু করার পর মাত্র ৮টি গ্রাম পুনরুদ্ধার করতে পেরেছে ইউক্রেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা