ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

বেঁধে দেওয়া হলো ওমরাহর সময়

সান নিউজ ডেস্ক: আগামী ১৫ জ্বিলকদ পর্যন্ত ওমরাহর অনুমতি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। গালফ নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

যা ইংরেজি সাল অনুযায়ী ৪ জুন পড়েছে। এরপর এ বছর হজের আগে আর কাউকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে না।

আগামী ২৭ জুন সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এর আগে হবে হজ। আর হজের কার্যক্রম নির্বিঘ্নে করতে ও হজযাত্রীদের স্বাগত জানাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া যাদের ওমরাহ ভিসা ও অনুমতি দেওয়া হবে তারা ওই ভিসা দিয়ে হজ পালন করতে পারবেন না বলেও জানিয়েছে মন্ত্রণালয়। হজের জন্য আলাদা অনুমতি নিতে হবে।

যাদের কাছে ওমরাহর অনুমতি আছে তাদের ২০ জ্বিলকদ অর্থাৎ ৮ জুনের মধ্যে বাধ্যতামূলকভাবে মক্কা নগরী ছাড়তে হবে।

আরও পড়ুন: বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

এর আগে জন নিরাপত্তা বিভাগের সাধারণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল, যাদের কাছে হজ মৌসুমের কাগজপত্র থাকবে না তাদের মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। এই নিষেধাজ্ঞাটি ১৪৪৪ হিজরি সনের ২৫ শাওয়াল থেকে কার্যকর হয়েছে। যাদের কাছে কাগজপত্র থাকবে না তারা মক্কায় প্রবেশের চেষ্টা করলেও তাদের ফিরিয়ে দেওয়া হবে।

এছাড়া অধিদপ্তরের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়, অনুমতিপত্র না থাকলে যেসব গাড়ি ও প্রবাসী মক্কা নগরীর বাইরে থাকেন তাদের হজের মৌসুমে শহরটি ছেড়ে যেতে হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা