আন্তর্জাতিক

ভারতে গেলেন পাক পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে যোগ দিতে প্রায় এক যুগ পর ভারতের গোয়ায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।

আরও পড়ুন : লন্ডনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (০৪ মে) একটি বিমানে ভারতের স্থানীয় সময় ৩টার দিকে গোয়ায় অবতরণ করেন তিনি।

গোয়ায় পৌঁছানোর পর বিলাওয়াল ভুট্টো বলেন, এসসিওর সম্মেলনে অংশ নেওয়ার জন্য গোয়ায় পৌঁছাতে পেরে তিনি খুশি। তিনি এসসিও পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সফল হবে বলে আশাপ্রকাশ করেছেন।

আরও পড়ুন : অবশেষে ভারতে আসছেন পাক পররাষ্ট্রমন্ত্রী

আঞ্চলিক এই জোটের বৈঠকে যোগ দিলেও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নেই পাক পররাষ্ট্রমন্ত্রীর। বৃহস্পতি ও শুক্রবার গোয়াতে এসসিওভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসবেন। এই বৈঠকে ভারত ও পাকিস্তান ছাড়াও চীন, রাশিয়া এবং মধ্য-এশিয়ার আরও চারটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন।

এসসিও জোটের বর্তমান চেয়ার ভারত। ফলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই বৈঠকের আয়োজক। তবে পররাষ্ট্রমন্ত্রীদের এই সম্মেলনের অবকাশে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক বৈঠক হবে না।

আরও পড়ুন : রুশ হামলায় ইউক্রেনে নিহত ২১

পাকিস্তান সরকারও ইতোমধ্যে স্পষ্ট করে বলেছে, বিলাওয়াল ভুট্টো জারদারির এই সফর হবে পুরোপুরি এসসিও ফ্রেমওয়ার্কের মধ্যে। এর সঙ্গে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক কোনোভাবে জড়িত নয়।

এর মাধ্যমে ১২ বছর পর ভারতে পা রাখলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। ভুট্টোর আগে হিনা রাব্বানি খাঁ ২০১১ সালে ভারত সফর করেছিলেন।

আরও পড়ুন : জেলেনস্কিকে হত্যার আহ্বান

এর আগে এপ্রিলে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জারাহ বালোচ সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, জয়শঙ্করের আমন্ত্রণে সাড়া দিয়েই ভারতে যাচ্ছেন বিলাওয়াল। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথে উপস্থিত ছিলেন পাকিস্তানের তদানীন্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তার পর বিগত ৯ বছরে আর কোনো পাকিস্তানি রাষ্ট্রপ্রধান কিংবা শীর্ষ নেতৃত্ব ভারত সফরে আসেননি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, বন্ধ ফ্যানপেজ

নিট কেলেঙ্কারি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্...

শান্তিরাম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজান...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা