ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

চীনা মুদ্রায় আমদানি করবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ডলার দশকের পর দশক ধরে বিশ্ব অর্থব্যবস্থায় রাজত্ব করে আসছে। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ব অর্থব্যবস্থায় মেরুকরণ ঘটছে। এতে করে আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনে চীনা মুদ্রা ইউয়ানের উথান হচ্ছে।

আরও পড়ুন : আগামী সপ্তাহে ইউক্রেনের পাল্টা আক্রমণ

আর এমনই অবস্থায় দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা চীনা মুদ্রা ব্যবহার করে চীন থেকে পণ্য আমদানির ঘোষণা দিয়েছে। অর্থাৎ এই দেশটি চীনা আমদানির জন্য মার্কিন ডলারের পরিবর্তে ইউয়ানে অর্থ প্রদান করবে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনা আমদানির জন্য মার্কিন ডলারের পরিবর্তে আর্জেন্টিনা ইউয়ানে অর্থ প্রদান শুরু করবে বলে লাতিন আমেরিকার এই দেশটির সরকার বুধবার ঘোষণা করেছে।

আরও পড়ুন : ভারতে মাওবাদীদের বোমা হামলা নিহত ১১

মূলত আর্জেন্টিনার হাতে থাকা ডলারের পরিমাণ ক্রমেই হ্রাস পাচ্ছে এবং এ কারণে দেশের ক্রমহ্রাসমান ডলারের রিজার্ভকে কিছুটা স্বস্তি দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রয়টার্স জানিয়েছে, চলতি এপ্রিল মাসে মার্কিন মুদ্রার পরিবর্তে প্রায় ১০০ কোটি ডলারের সমপরিমাণ চীনা আমদানি ইউয়ানে পরিশোধ করার লক্ষ্য নিয়েছে আর্জেন্টিনা। আর এরপর প্রতি মাসে প্রায় ৭৯০ মিলিয়ন ডলারের মাসিক আমদানি ইউয়ানে পরিশোধ করা হবে।

আরও পড়ুন : এক কেজি গাঁজা পাচারের দায়ে ফাঁসি

গত বুধবার (২৬ এপ্রিল) দেওয়া আর্জেন্টিনা সরকাররের এক বিবৃতিতে একথা বলা হয়েছে।

বিভিন্ন সেক্টরের কোম্পানির পাশাপাশি চীনা রাষ্ট্রদূত জু জিয়াওলির সাথে বৈঠকের পর এক অনুষ্ঠানে আর্জেন্টিনার অর্থনীতি মন্ত্রী সার্জিও মাসা বলেছেন, মার্কিন ডলারের বহিঃপ্রবাহ আরও সহজ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর্জেন্টিনা বর্তমানে অর্থনেতিক সংকটের মধ্যে রয়েছে এবং এতে করে দক্ষিণ আমেরিকার দেশটির ডলারের রিজার্ভের পরিমাণ অনেক কমে গেছে। এছাড়া ঐতিহাসিক খরার কারণে দেশটির কৃষিপণ্য রপ্তানির পরিমাণও ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।

আরও পড়ুন : মনুষ্যবিহীন রুশ ট্যাংক ব্যবহার শুরু

এদিকে চলতি বছর আর্জেন্টিনায় নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং এ কারণে দেশটিতে রাজনৈতিক অনিশ্চয়তাও বিরাজ করছে। দেশটি সংকটময় সামগ্রিক এই পরিস্থিতিতে চীনা মুদ্রা ব্যবহার করে চীন থেকে পণ্য আমদানির সিদ্ধান্ত নিলো।

২০২২ সালের জানুয়ারি মাসে চীনের সঙ্গে স্বাক্ষরিত মুদ্রা বিনিময় চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা। মূলত ব্রাজিলের পর আর্জেন্টিনার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হচ্ছে চীন।

আরও পড়ুন : গ্যাংয়ের ১৩ জনকে পুড়িয়ে হত্যা!

আর্জেন্টিনার দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্যও এশিয়ার এই দেশ । আর তাই চীনের সঙ্গে মুদ্রা বিনিময় চুক্তির মাধ্যমে লাভবান হচ্ছে আর্জেন্টিনা।

আর এবার চীনা আমদানির জন্য মার্কিন ডলারের পরিবর্তে আর্জেন্টিনা ইউয়ানে অর্থ প্রদান শুরুর ঘোষণা দিলো।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

মিথ্যাচারের বিরুদ্ধে নেইমারের বিস্ফোরণ

সমালোচনা ও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। অনুশীলনে অনুপস্থিত থেকে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা