ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জাতিসংঘ মহাসচিবের ওপর নজরদারি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফাঁস হওয়া কিছু গোপন নথিপত্র থেকে এখন পর্যন্ত বিভিন্ন তথ্য জানা গেছে। এসব নথিপত্র জানা গেছে বেশ কয়েকটি দেশসহ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের ওপরও যুক্তরাষ্ট্রের নজরদারি চালানোর খবর।

আরও পড়ুন : মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ১৩৩

ঐ গোপন নথিতে উল্লেখ করা হয়েছে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রাশিয়ার দাবি-দাওয়া মেনে নেওয়ার জন্য খুবই আগ্রহী ছিলেন।

এর মধ্যে একটি নথিতে গুতেরেস ও তার ডেপুটির মধ্যে হওয়া কথোপকথনের কথা উল্লেখ করা হয়েছে। অপর এক নথিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে জাতিসংঘের মহাসচিবের অবস্থানসহ আফ্রিকান একটি দেশের নেতার কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন : পাহাড়ে শুরু হ‌লো সাংগ্রাই

এছাড়া ‘জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায়’ রাশিয়া-ইউক্রেনের কৃষ্ণসাগর শস্য চুক্তির কথা বিশেষ করে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, চুক্তিটি অক্ষুন্ন রাখতে গুতেরেস এতটাই তৎপর হয়েছিলেন যে, তিনি রাশিয়ার দাবি-দাওয়া মেনে নেওয়ার কথাও বলেছিলেন। তিনি রাশিয়ার খাদ্য শস্য রফতানির বিষয়টি শক্তিশালী করার ওপর জোর দিয়েছিলেন। এটি করতে গিয়ে যদি রাশিয়ার নিষেধাজ্ঞা পাওয়া প্রতিষ্ঠান ও ব্যক্তির নিষেধাজ্ঞা শিথিল করতে হয় সেটিতেও রাজি ছিলেন তিনি।

আরও পড়ুন : চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা, নিহত ৪

এ নথিতে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে গুতেরেসের কিছু কর্মকান্ড ইউক্রেনে অপরাধ সংঘটিত করার জন্য রাশিয়াকে বিচারের মুখোমুখি করার বিষয়টিকে বাধাগ্রস্ত করছিল বলে অভিযোগ করা হয়েছে।

গুতেরেসের বিরুদ্ধে এমন অভিযোগের বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন, যুদ্ধের বিরূপ প্রভাব যেন গরীব দেশগুলোর ওপর না পড়ে, দেশগুলো যেন প্রয়োজনীয় খাবার ও সার পায় সেটি নিশ্চিতেই শস্য চুক্তি নিয়ে এতটা তৎপর ছিলেন গুতেরেস।

আরও পড়ুন : ডা. জাফরুল্লাহকে শ্রদ্ধা জানানো হবে আজ

জাতিসংঘের আরেক কর্মকর্তা জানান, গুতেরেস কখনোই রাশিয়ার পক্ষপাতিত্ব করেননি। তিনি যুদ্ধের শুরু থেকেই মস্কোর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।

অপর এক নথিতে গুতেরেস এবং তার ডেপুটি আমিনা মোহাম্মদের মধ্যে হওয়া একটি কথোপকথনের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে আমিনা মোহাম্মদের সাথে গুতেরেস ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েনের সম্পর্কে কথা বলেছিলেন।

আরও পড়ুন : তিন গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৪

রাশিয়া ইউক্রেনে হামলা করার পর উরসুলা বলেছিলেন, ইউরোপের উচিত অস্ত্র উৎপাদন বাড়ানো। আমিনা মোহাম্মদের সাথে কথোপকথনে গুতেরেস জানিয়েছেন, উরসুলার এমন সিদ্ধান্তে তিনি হতাশ।

এছাড়া আমিনা মোহাম্মদ গুতেরেসকে আফ্রিকার নেতাদের একটি সম্মেলনের কথা বলেন।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

তিনি বলেন, কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুতো দয়ামায়াহীন। তিনি তাকে বিশ্বাস করেন না।

খবর : বিবিসি

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা