সংগৃহীত
আন্তর্জাতিক

আমি ‘গান্ধী’, ক্ষমা চাইবো না

আন্তর্জাতিক ডেস্ক : ‘মোদী’ পদবী নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করায় সাংসদ পদ বাতিল করা হলেও ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেইসঙ্গে দেশের স্বার্থে লড়াই চালিয়ে যাবেন বলেও জানান তিনি।

আরও পড়ুন : গণহত্যার স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী

শনিবার (২৫ মার্চ) মানহানির মামলায় কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিজেপির ক্ষমা চাইতে বলা প্রসঙ্গে রাহুল বলেন, আমি ‘সাভারকার’ নয়, আমি ‘গান্ধী’। ক্ষমা আমি চাইবো না।

তিনি বলেন, আমার সংসদ সদস্যপদ বাতিলের মূল কারণ হলো, বিজেপি ও নরেন্দ্র মোদী আমার পরবর্তী ভাষণ নিয়ে শঙ্কিত। আমি মোদীর চোখে ভয় দেখেছি। আর এ কারণেই তারা আমাকে সংসদে কথা বলতে দিতে চায় না।

আরও পড়ুন : আরাভ খান আটক হওয়ার তথ্য জানা নেই

কংগ্রেস নেতা বলেন, বিজেপি নেতারা বলছেন, আমি ভারতবিরোধী শক্তিকে সাহায্য করছি। আমি স্পিকারকে বলেছিলাম, এ ধরনের অভিযোগের বিষয়ে আমাকে কথা বলা সুযোগ দেওয়া উচিত। কিন্তু তিনি আমাকে এর অনুমতি দেননি।

তিনি আরো বলেন, ‘আমাকে কী দুঃশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে? মোটেই না, বরং আমি উদ্দীপ্ত। এখন আমার কাছে একটি পথই বাকি আছে, তা হলো সত্যের জন্য ও ভারতের গণতান্ত্রিক ভাবধারা রক্ষার লড়াই চালিয়ে যাওয়া। আমাকে সারাজীবনের জন্য অযোগ্য ঘোষণা করা হোক, আমৃত্যু কারাগারে আটকে রাখা হোক, আমি আমার যুদ্ধ চালিয়ে যাবো।

মোদীর রাজ্যের আদালতের রায়কে হাতিয়ার করে তাঁর সাংসদ পদ খারিজ করা হলেও দেশের স্বার্থে তিনি লড়াই চালিয়ে যাবেন জানিয়ে রাহুল বলেন, ‘‘আমি ভয় পাই না। ওরা (বিজেপি) এত দিনেও সেটা বুঝতে পারেনি।’’

আরও পড়ুন : তিউনিসিয়ায় নৌকা ডুবি, নিখোঁজ ৩৪

প্রসঙ্গত, মোদীর পদবি ব্যবহার নিয়ে মানহানির মামলায় বৃহস্পতিবার রাহুলকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন গুজরাটের সুরাট জেলা আদালত। তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ ও জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শুক্রবার রাহুলের সংসদ সদস্যপদ খারিজ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা